চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপারস্টার নাগার্জুনের ফার্মহাউজ থেকে গলিত মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা নাগার্জুন। তার একটি ফারহাউজ থেকে সম্প্রতি উদ্ধার করা হয়েছে পচাগলা একজন মানুষের মৃতদেহ। যা নিয়ে রীতিমত রহস্যের জাল চারদিকে!

পাপিরেড্ডিগুড়ায় ৪০ একর জায়গা জুড়ে অবস্থিত একটি ফার্ম হাউজ কেনেন অভিনেতা নাগার্জুন। এটি তার স্ত্রীর নামে কেনা। আর সেই ফার্মহাউজ থেকেই উদ্ধার হল মৃতদেহ। জনপ্রিয় এই অভিনেতার বাড়ি থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন সেই এলাকার স্থানীয় ব্যক্তিরা। উপরন্তু উঠছে নানা প্রশ্নও।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ওই ফার্ম হাউজের জমিতে জনা কয়েক শ্রমিক কাজ করার জন্য গিয়েছিলেন। সেই সময়েই তাদের নাকে একটা দুর্গন্ধ ভেসে আসতে থাকলে এর মূল খুঁজতে গিয়ে এক ব্যক্তির পচাগলা, বিকৃত দেহ নজরে আসে তাদের। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শুক্রবার এ বিষয়ে কথা বলে স্থানীয় পুলিশ। তারা জানায়, ছয় মাস আগে মৃত্যু হয় এই মরদেহটির। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয়ও প্রকাশ করেছে পুলিশ। তারা জানায়, লোকটির নাম চাকালি পাণ্ডু।

প্রাথমিক তদন্তের পর পুলিশ এও বলছেন যে, এটি কোনো হত্যাকাণ্ড নয়, আত্মহত্যা করেছিলেন চাকালি। তবে এই মুহূর্তে ফাইনাল রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন তারা।

Tags: দক্ষিণীনাগার্জুনসুপারস্টার
Previous Post

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

ধর্ষণের অভিযোগে বিজেপি নেতা চিন্ময়ানন্দ গ্রেপ্তার

Next Post

ধর্ষণের অভিযোগে বিজেপি নেতা চিন্ময়ানন্দ গ্রেপ্তার

চ্যানেল আইয়ে আফসানা মিমির বিরতিহীন ৪ নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT