চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবন ও বান্দরবানে কথিত জিহাদী গ্রুপের প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 11, অক্টোবর 2019
in - সেমি লিড, অপরাধ
A A

আনসার আল ইসলামের আদর্শ অনুসারে কথিত জিহাদী গ্রুপ গঠন করে শারীরিক ও জিহাদী প্রশিক্ষণের উদ্দেশে বাড়ি থেকে কথিত হিজরত করে সুন্দরবনের করমজল এলাকায় গিয়ে একটি প্রশিক্ষণ ক্যাম্পে এক সপ্তাহের প্রশিক্ষণ নেয় এই সংগঠনের সদস্যরা।

দেশের বিভিন্ন জেলার সদস্যদের নিয়ে সুন্দরবন এবং পরবর্তীতে বান্দরবানের আলীকদম এলাকায় এ প্রশিক্ষণ নেয় তারা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিশেষ অভিযান পরিচালনা করে  আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ।

গ্রেপ্তাররা হলেন: মো. শাহীন ওরফে ওমর, মো. সাইফুল ইসলাম, মো. হানিফুজ্জামান ওরফে বিপ্লব ও  মো. আল মামুন। এ সময় তাদের হেফাজত হতে তিনটি চাপাতিসহ বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে ডিএমপি গণমাধ্যম সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন: গ্রেপ্তাররা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা সুন্দরবনের করমজলে প্রশিক্ষণ নিয়ে পরে সেখান হতে বান্দরবান জেলার আলীকদম এলাকায় প্রায় একমাসব্যাপী কথিত জিহাদের প্রস্তুতির লক্ষ্যে শারীরিক, চাপাতি পরিচালনা ও অন্যান্য সাংগঠনিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

মনিরুল ইসলাম বলেন: পাহাড়ি এলাকায় প্রশিক্ষণ সম্পন্ন করে গ্রেপ্তাররা সংগঠনের পরিকল্পনা ও টার্গেট বাস্তবায়নের উদ্দেশে ঢাকায় এসে ঘটনাস্থলে মিলিত হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক মেসেঞ্জার চ্যাট গ্রুপের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে নিষিদ্ধ সংগঠনের আদর্শ ও সত্ত্বাকে সমর্থন, প্রচার ও নির্দেশনা প্রদান করে নাশকতার লক্ষ্যে মিলিত হয়।

তিনি বলেন: এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে আজ ১০ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tags: আনসার আল ইসলাম
Previous Post

৭৭-এ অমিতাভ বচ্চন: কোটি ভক্তের শুভেচ্ছায় সিক্ত

Next Post

সাফের ফাইনালের পথে বাংলাদেশের কিশোরীরা

Next Post

সাফের ফাইনালের পথে বাংলাদেশের কিশোরীরা

সন্দ্বীপে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT