সুন্দরবনের চান্দপাই রেঞ্জে জলদস্যু দল মনির বাহিনীর এর সঙ্গে র্যাব-৮ এর বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান মনিরসহ ৩ জলদস্যু নিহত হয়েছে।
নিহত বাকি ২ জন মনিরের সহযোগী মোহাম্মদ ও ভোলা মামা।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে নানা ধরণের ৪০৭ রাউন্ড গুলি, ৩৩টি গুলির খালি খোসা এবং ৭টি ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম।






