চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবনের জীববৈচিত্র্য বাঁচাতে দু’দেশ এক কাতারে

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:59 পূর্বাহ্ন 09, এপ্রিল 2015
in পরিবেশ
A A

সুন্দরবনের ৬০ শতাংশ বাংলাদেশে আর ৪০ শতাংশ ভারতীয় অংশ জুড়ে। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা আর মানবসৃষ্ট দুর্যোগে দুই অংশেই হুমকিতে সুন্দরবনের বনাঞ্চল আর জীববৈচিত্র্য। এ কারণে সুন্দরবন রক্ষায় দু’দেশের সাংবাদিক, গবেষক ও পরিবেশবাদীরা এক কাতারে কাজ করছে।

ওয়াল্ড হেরিটেজের তালিকায় থাকা সুন্দরবন রক্ষায় বাংলাদেশ- ভারত যৌথভাবে কাজ না করলে দীর্ঘ মেয়াদে সুন্দরবন আর জীববৈচিত্র পড়বে সংকটে। সুন্দরবন নিয়ে আন্তর্জাতিক কর্মশালায় উঠে এসেছে এ ধরণের আশংকা । কার্যকর উদ্যোগ নিতে নীতিনির্ধারকদের তাগিদ দিতে কাজ শুরু করেছেন বাংলাদেশ- ভারতের গণমাধ্যমকর্মীরা।

বিশ্বের বৃহত্তম ইকো সিষ্টেমস সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার আর জীববৈচিত্রে সমৃদ্ধের পাশাপাশি ঘূর্ণিঝড় জ্বলোচ্ছাসে দু’দেশেই ঢাল হিসেবে কাজ করে এই ম্যানগ্রোব ফরেষ্ট।

তবে জলবায়ু পরিবর্তন,লবণাক্ততার কারনে দুই অংশেই হুমকিতে পড়তে পারে বলে মনে করছেন ভারতর অঞ্চলের সুন্দরবনের বাসিন্দা। তিনি বলেন, সুন্দরবনের তলদেশে যদি লবণাক্ত পানি ঢুকে পড়ে তাহলে বনের আশ-পাশে কোনো মানুষ বসবাস করতে পারবে না এমনকি বনের মাছও নষ্ট হয়ে যাবে এ পানির জন্য।

সুন্দরবনকে রক্ষায় দু’দেশের সাংবাদিক, গবেষক ও পরিবেশবাদীরা এক কাতারে। প্রথমদিনে বনের ভারতীয় অংশের বিভিন্ন এলাকা ঘুরে জীববৈচিত্র্যসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে প্রকৃতি ও জীবন ফাউণ্ডেশন চেয়ারম্যান মুকিত মুজমদার বাবু বলেন, সুন্দর বনের সবচেয়ে বেশি সমস্যা হলো লবণাক্তা।এ কারনে দিনের পর দিন বনের জীববৈচিত্রে হারিয়ে যাচ্ছে। তাই অমরা সবাই ভাবছি কিভাবে মিডিয়ার মাধ্যমে বা অন্যন্য মাধ্যম দিয়ে একসঙ্গে সুন্দরবন রক্ষায় দু’দেশ কাজ করবে।

সুন্দরবন যদি রক্ষা না পায় তাহলে বনের পাশাপশি বিশাল এলাকা জুড়ে যে দু’দেশের মানুষরা বসবাস করছেন তারা আক্রান্ত হবেন বলে মনে করেন কলকাতা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত বসু।   

জাহাঙ্গগীনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান সাহাব এনাম খান জানান, বনের লবণাক্ততা কমাতে হলে মিঠা পানি বাড়াতে হবে তাহলে জীববৈচিত্র্য হয়তো আগের মতো আবার ফিরে আসবে বলে জানান তিনি।

এ সময় সুন্দরবন রক্ষায় বিশ্বব্যাংকের সহায়তায় ডাব্লিউ ডাব্লিউ এফ ও ইএনজির উদ্যোগে সুন্দরবন বিষয়ে আন্তর্জাতিক কর্মশালায় অভিজ্ঞতা বিনিময় হয়েছে।

Previous Post

সুশান্তের ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বকশি’র পাঁচ চমক

Next Post

সুন্দরবন রক্ষায় যৌথ উদ্যোগের সুপারিশ

Next Post

সুন্দরবন রক্ষায় যৌথ উদ্যোগের সুপারিশ

কামারুজ্জামানের কাছে কোনো ম্যাজিস্ট্রেট যাননি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT