চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামি: ইন্দোনেশিয়ায় লাশের সংখ্যা বেড়েই চলেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 25, ডিসেম্বর 2018
in আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়া-সুনামি-সুনামিতে মৃতের সংখ্যা

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাটাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির আঘাতে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, সোমবার পর্যন্ত অন্তত ৩৭৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

শনিবারের সুনামির শক্তিশালী জোড়া ঢেউয়ের ধাক্কায় আহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ। নিখোঁজ রয়েছে অনেকেই।

ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র সুতপো পুরয়ো নুগ্রহো আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪৫৯ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ১২৮ জন।ইন্দোনেশিয়া-সুনামি-সুনামিতে মৃতের সংখ্যা

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালিতে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়। পরপর দু’টো বিশাল ঢেউয়ের আঘাতে উপকূলবর্তী পান্ডেগলাং, সাউথ লাম্পাং এবং সেরাং এলাকায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার ক্রাকাটাও আগ্নেয়গিরি থেকে হঠাৎ করেই উদগীরণ শুরু হয়। ২ মিনিট ১২ সেকেন্ড তীব্র মাত্রার অগ্ন্যুৎপাতে ছাই ও ধোঁয়ার মেঘ পাহাড়ের ওপর প্রায় ৪শ’ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ওই অগ্ন্যুুৎপাতের ফলে সমুদ্রের তলদেশে ভূমিধস হওয়ায় ভূমিকম্প থেকে সুনামির উৎপত্তি হয়েছে বলে ধারণা করছে দুর্যোগ মোকাবেলা সংস্থা।ইন্দোনেশিয়া-আরেকটি সুনামির আশঙ্কা-আগ্নেয়গিরি-মৃতের সংখ্যা

শুক্রবারের পর রোববারও আরেক দফা আগ্নেয়গিরি থেকে উদগীরণ হয়ে ছাই এবং ধোঁয়া ছড়িয়ে যেতে দেখা গেছে। তাই নতুন আরেকটি সুনামির আশঙ্কায় আনাক ক্রাকাটাও আগ্নেয়গিরির কাছাকাছি ও উপকূলবর্তী এলাকার লোকজনকে ইতোমধ্যে সমুদ্র সৈকত থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

সুতপো রোববার জাভায় এক সংবাদ সম্মেলনে জানান, ভূ-তত্ত্ব, আবহাওয়াবিজ্ঞান ও ভূ-পদার্থবিদ্যা সংস্থাগুলোর পরামর্শ, জনগণের আপাতত কিছুটা সময় সমুদ্র সৈকতসহ উপকূল থেকে দূরে থাকা উচিত।

‘নতুন করে সুনামি হওয়ার আশঙ্কা এখনো রয়ে গেছে। কারণ আনাক ক্রাকাটাও থেকে এখনো অগ্ন্যুদ্‌গীরণ হচ্ছে, যা যে কোনো সময় আরেকটা সুনামি ঘটাতে পারে,’ বলেন তিনি।ইন্দোনেশিয়া-সুনামি-সুনামিতে মৃতের সংখ্যা

ধ্বংসস্তুপের নিচে কেউ জীবিত থাকতে পারে, এই আশায় উদ্ধারকর্মীরা জোর অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

সুনামির কারণে ধ্বংসস্তুপে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবুও বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভারী যন্ত্রপাতি পৌঁছানোর চেষ্টা চলছে, যেন ধ্বংসাবশেষ সরিয়ে লোকজনকে উদ্ধার করা যায়।

Tags: আগ্নেয়গিরিআগ্নেয়গিরি বিস্ফোরণআগ্নেয়গিরির অগ্ন্যূৎপাতইন্দোনেশিয়াইন্দোনেশিয়া উপকূলইন্দোনেশিয়া-আগ্নেয়গিরিলিড নিউজ
Previous Post

নির্বাচন পরবর্তী সহিংসতা চায় না লালমনিরহাটের ভোটাররা

Next Post

নির্বাচন কমিশনে যাচ্ছেন ড. কামাল ও মির্জা ফখরুল

Next Post
তফসিল

নির্বাচন কমিশনে যাচ্ছেন ড. কামাল ও মির্জা ফখরুল

গাইবান্ধা-১ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT