চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 18, মার্চ 2021
in - সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A
পুলিশের একজন কর্মকর্তা হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে ঘর, বাড়ি ও মন্দিরে হামলার পরের দিন ঘটনাস্থল পরিদর্শন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ওই ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।   

বৃহস্পতিবার সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তিনি নোয়াগাঁও আসেন। এরপর পুরো গ্রাম পরিদর্শন শেষে সেখানকার একটি মাঠে বক্তব্য রাখেন।

সে সময় আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। যারা এর সাথে জড়িত কেউ রেহায় পাবে না। সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। যাতে আগামীতে কেউ এ ধরণের অপকর্ম করতে সাহস পায় না।’

গ্রামবাসীকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার আপনাদের পাশে আছে। এই দেশ হিন্দু-মুসলিমসহ সকলের। এই চিন্তা করেই সরকার কাজ করছে এবং এজন্য দেশের অগ্রগতি হচ্ছে।’

র‌্যাব প্রধানের সঙ্গে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে ‘অপত্তিকর’ স্ট্যাটাসের জেরে বুধবার জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকরা নোয়াগাঁও গ্রামে হিন্দুদের ঘর, বাড়ি এবং মন্দিরে হামলা, লুটপাট ও ভাংচুর করে।

জেলা প্রশাসন জানিয়েছে, গ্রামের ৮৮টি বাড়ি এবং ৫টি মন্দির ভাংচুর ও লুটপাট চালানো হয়। তবে স্থানীয়রা বলছেন, কয়েক’শ বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে সোমবার মাওলানা মামনুল হককে নিয়ে ওই স্ট্যাটাস দেওয়া হয়। পরের দিন তাকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।

কিন্তু তারপরও হেফাজতে ইসলামের সমর্থকরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই গ্রাম ঘেরাও করে হামলা চালায়।

ঘটনার পর সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত নোয়াগাঁও ও হবিবপুর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে বহু মানুষ।

Tags: নোয়াগাঁওর‌্যাবসংখ্যালঘুসুনামগঞ্জহিন্দু
Previous Post

বাংলাদেশ-মালদ্বীপ ৪টি সমঝোতা স্মারক সই

Next Post

প্রিয়তা ইফতেখারের ‘করোনাকাল’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত

Next Post
শিল্পী ও কলাকুশলীরা ‘করোনাকাল’ সিনেমার প্রিমিয়ারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয়তা ইফতেখারের ‘করোনাকাল’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন পুন:স্থাপন করলেই ভালো থাকার পথ তৈরি হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT