চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জে জমি বিরোধে চাচা-ভাতিজা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 পূর্বাহ্ন 08, এপ্রিল 2021
in - সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A
নিহত ব্যক্তির সঙ্গে পুলিশ ও স্থানীয়রা সড়কে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, জমি নিয়ে ডুংরিয়া গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। তার জের ধরে সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।

মারামারির এক পর্যায়ে দুই পক্ষের আব্দুল তাহিদ ও রিপন মিয়া গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর আহমদ জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জেরে চাচার আঘাতে ভাতিজা এবং ভাতিজার আঘাতে চাচার মৃত্যু ঘটেছে।

Tags: চাচা-ভাতিজা নিহতজমি নিয়ে বিরোধসংঘর্ষসুনামগঞ্জ
Previous Post

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু

Next Post

মাঝ নদীতে ফেরিতে পুড়লো ৬ ট্রাক

Next Post
নৌকায় আগুনে পুড়লো ৬ ট্রাক, মাঝ নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ নদীতে ফেরিতে পুড়লো ৬ ট্রাক

প্রধানমন্ত্রী মোদি কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করছেন, স্বাস্থ্যকর্মী পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকে হারানোর উপায় জানিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিলেন মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT