চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 11, এপ্রিল 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

সুদানে দীর্ঘ প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে আটক করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ মোহাম্মেদ আহমেদ ইবনে আউফ বিবিসি’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে আগামী ২ বছর সেনাবাহিনী দেশটি পরিচালনা করবে বলে ঘোষণা দেওয়া হয়। এছাড়া আগামী তিন মাস দেশটিতে জরুরি অবস্থা জারি থাকবে বলেও ওই ঘোষণায় উল্লেখ করা হয়।

১৯৮৯ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দেশটিকে নেতৃত্ব দিয়ে আসছিলেন ওমর আল-বশির। ৭৫ বছর বয়সী প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা ছাড়াও আগামী ২ বছর কীভাবে দেশটি পরিচালিত হবে, তার ফিরিস্তি দেয়া হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশিরের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী খার্তুমে সেনা সদর দপ্তরের বাইরে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, সুদান অনেক দিন ধরে দুর্নীতি, বিচারহীনতা এবং খারাপ ব্যবস্থাপনায় ভুগছিলো।

তিনি আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার জন্য সুদানের আকাশপথ বন্ধ থাকবে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকল সীমান্ত বন্ধ থাকবে এবং দেশটির সংবিধান স্থগিত করা হয়েছে।

বশিরের পদচ্যুত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজধানীর রাস্তায় নেমে আসে হাজারো জনতা। তারা বশিরকে পদচ্যুত করার উৎসব করতে থাকেন সেনা সদস্যদের সঙ্গেই। রাজধানী খার্তুমে সেনা সদর দপ্তরের বাইরে সেনা সদস্যদের উৎসব করতে দেখা যায়।

তবে সুদানের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলে, সুদানের সকল রাজনৈতিক কারাবন্দীকে মুক্ত দেয়া হবে।

তবে বশির কোথায় আটক আছে তা এখনও স্পষ্ট নয়।

২০০৬ সালে শুরু হওয়া বিদ্রোহের সময় সুদানের দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগে বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই সময়ে আনুমানিক ৩ লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন।

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের চারপাশে সেনা মোতায়েন করা হয়। টিভি চ্যানেলটিতে বলা হয়, শিগগিরই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবে সশস্ত্র বাহিনী। এর জন্য প্রস্তুত থাকুন।

রাষ্ট্রীয় টেলিভিশনের এ ঘোষণার পর দেশটির রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলোতে বাজানো হচ্ছে দেশাত্মবোধক গান। তুলে ধরা হচ্ছে সামরিক বাহিনীর বীরত্বগাথা।

প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলনের মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হয়।

Tags: সুদানসুদানে সেনা অভ্যুত্থান
Previous Post

বিকেএসপিতেই সাকিবের বিকল্প?

Next Post

পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব না: মোখলেসুর রহমান

Next Post

পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব না: মোখলেসুর রহমান

কেমন হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT