চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুজনদের শিরোপায় ভাঙল মিলনমেলা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:21 অপরাহ্ন 05, মে 2018
in ফুটবল, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বেলাভূমিতে। মাঠে বসেই পাওয়া যাচ্ছে ভেসে আসা আওয়াজ। কক্সবাজারের লাবনী পয়েন্টের সারিবদ্ধ ঝাউবনের ফাঁক গলে দেখা যাচ্ছে সমুদ্রও। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের মুগ্ধকর এমন পরিবেশে মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ব্যাট-বল হাতে নেমেছিলেন সোনালী অতীতের নায়কেরা। শনিবার বিকেলে খালেদ মাহমুদ সুজনের বেক্সিমকো ঢাকা মাস্টার্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে ভেঙেছে তাদের চারদিনের মিলনমেলা।

শ্বাসরুদ্ধকর ফাইনালে খালেদ মাসুদ পাইলটের এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার হাসিতে মেতেছে সুজন-অপিরা।

টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের খুব কাছে চলে গিয়েছিল রাজশাহী। তাদের স্বপ্ন ভাঙেন সজল চৌধুরী ও ফয়সাল হোসেন ডিকেন্স। ১০০ বলের ম্যাচে ১২৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে ঢাকা। সেখান থেকে সজল ও ডিকেন্স মিলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতান ইনিংসের শেষ বলের বাউন্ডারিতে।

সজল ৪৮ ও ডিকেন্স ৩৬ রানে অপরাজিত থাকেন। মেহরাব হোসেন অপি ১৩ ও ওপেনিংয়ে নামা সুজন ১১ রান করেন।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে রাজশাহী। ওপেনার এহসানুল হক সেজানের ৪৬ বলে ৪৮ ও খালেদ মাসুদ পাইলটের ২০ বলে অপরাজিত ৩০ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ গড়ে আগেরবারের চ্যাম্পিয়নরা।

মাস্টার ওভার করা ফয়সাল হোসেন ডিকেন্স ৪.৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। একটি উইকেট নিয়েছেন তালহা জুবায়ের।

তৃতীয়বারের মতো আয়োজিত মাস্টার্স ক্রিকেট খেলতে নেমেছিলেন আকরাম, দুর্জয়, সুমন, ফারুক, বিদ্যুৎ, শান্তদের মতো সাবেকরা। যেখানে শেষ হাসি সুজনদের। আগামীবার আরও বড় পরিসরে সাবেকদের খেলা আয়োজনের কথা জানালেন সুজন। যেখানে দেশের ক্রিকেটার ছাড়াও অংশ নিতে পারেন শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাবেকদের দল।

Tags: লিড স্পোর্টস
Previous Post

জয়ার ‘দেবী’র অপেক্ষায় বন্যা ও মিথিলা

Next Post

টানা পাঁচদিন মঞ্চে ম্যাক্সিম গোর্কির ‘দ্য লোয়ার ডেপথস’

Next Post

টানা পাঁচদিন মঞ্চে ম্যাক্সিম গোর্কির ‘দ্য লোয়ার ডেপথস’

সফলতার গল্প শোনালেন দিলীপ কুমার আগারওয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT