চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুচিই মিয়ানমারে সমস্যা সমাধানে আশার আলো: রিচার্ডসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 27, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A

বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও দ্বন্দ্ব সত্বেও অং সান সুচিকেই মিয়ানমারে সমস্যা সমাধানে সবচেয়ে বড় আশার আলো বলে মন্তব্য করেছেন মার্কিন মধ্যস্থতাকারী বিল রিচার্ডসন। সুচির সঙ্গে বিরোধের কয়েক সপ্তাহ পর একথা বললেন তিনি।

সেই বিরোধের জের ধরে রোহিঙ্গা সমস্যায় সুচিকে উপদেশ দাতা আন্তর্জাতিক প্যানেল থেকেও পদত্যাগ করেছেন রিচার্ডসন।

সুচিকে নিজের দীর্ঘ সময়ের বন্ধু হিসেবেই উল্লেখ করে রিচার্ডসন বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর দায়িত্ব নেওয়ার পর থেকে জনসাধারণের এই নেতা অবরোধের মানসিকতা লালন করছেন। কিন্তু পশ্চিমা সরকারগুলোর তার সঙ্গে যুক্ত হওয়ার দরকার হয়ে পড়েছে।

বিল রিচার্ডসন
বিল রিচার্ডসন

রিচার্ডসন বলেন, পশ্চিমের সঙ্গে, মানবাধিকার দলগুলোর সঙ্গে, জাতিসংঘের সঙ্গে এবং আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক ভয়াবহ। আর আমার মনে হয় সুচি স্বেচ্ছায় সেটা নিজের উপর নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্রমাগত অবজ্ঞা করছে সুচি। সে অনেকটাই আইসোলেটেড হয়ে গেছে। দেশেও খুব একটা ভ্রমণ করে না সে। নিজের চারপাশে একটি ক্ল্যাসিক বুদবুদ তৈরি করেছে এই নেত্রী।

গত বুধবার প্রথমবারের মতো রাখাইন সফরে গিয়ে পরামর্শক বোর্ড থেকে পদত্যাগ করেন রিচার্ডসন। তার মতে সেখানে হোয়াইটওয়াশ চালানো হয়েছে। সু চির অফিস রিচার্ডসনকে তার বক্তব্য থেকে সরে যেতে বলে এবং তার বিরুদ্ধে নিজের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তোলে।

শুক্রবার সুচির সরকার মন্তব্য করে, সুচি ও রিচার্ডসনের মধ্যেকার বিষয়ে বেশি বিস্তারিত বলতে চায় না সুচির সরকার।

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে গত বছরের ২৫ অাগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে অন্তত ১০ লাখ রোহিঙ্গা। গত ২৩ জানুয়ারি রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসন শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।

রিচার্ডসন যোগ করেন, এই সংকটের জন্য সেনাবাহিনীর উপর পুরো দোষ দেওয়া যায়। কিন্তু যিনি তাদের অন্যপথে ঘোরাতে পারতেন তিনি একমাত্র অং সান সু চি। অন্তত তার এখনও সেটা করা উচিত।

রিচার্ডসন আরো বলেন, সোমবার রাতের খাবার খাওয়ার সময় মিয়ানমারে আটক দুই রয়টার্স সাংবাদিকের মুক্তি ও সঠিক আইনী প্রক্রিয়ার বিষয়টি আনলে তিনি রাগান্বিত হয়ে যান। গণকবরের বিষয়ে তদন্ত করা উচিত জানালেও তিনি বিমর্ষ হয়ে পড়েন। তাকে রোহিঙ্গাদের ভালো চিকিৎসার কথা বলা হয়। তার প্রতিক্রিয়া দেখে রিচার্ডসনের মনে হয়, তিনি মুক্ত পরামর্শ নিতে চাইছেন না।

Tags: সু চিসুচি
Previous Post

তিন নম্বর পা কোথা থেকে এল?

Next Post

শর্টবলের আক্রমণে শুরুতে চাপে বাংলাদেশ

Next Post
ফাইল ছবি

শর্টবলের আক্রমণে শুরুতে চাপে বাংলাদেশ

মাটিতে লুটিয়ে কাতরাচ্ছেন

সাকিব-দুশ্চিন্তা, সাকিবের অপেক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT