চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুকার স্মৃতি ফেরাবেন মদ্রিচরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 07, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই তাতিয়ে দিয়েছেন দলকে। যে কারণে এমন দুর্দান্ত পারফরম্যান্স করছে রাশিয়া দল। ১৯৭০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলছে রুশরা। পুরো দেশ রয়েছে দলের সঙ্গে।

শেষ আটের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে কোচ স্তানিস্লাভ চেরচেশভ বলেছেন, স্পেনের ম্যাচের পর প্রেসিডেন্টের সঙ্গে আমার দেখা হয়েছে। যখন দেশের প্রেসিডেন্ট আপনাকে ডাকে, তখন বুঝতে হবে, আপনি ভালো কিছুই করছেন। তার কয়েকটা কথাই আমাদের বেশি তাতিয়ে দিয়েছে।

রাশিয়ার মতো ক্রোয়েশিয়ার কাছেও এই বিশ্বকাপ অন্য এক স্বপ্নের। ২০ বছর আগে শেষ বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েটরা। যা আরও একবার করে দেখাতে চাইছে তারা।

সোচিতে রুশদের বিরুদ্ধে নামার আগে দলের তারকা ফুটবলার ইভান পেরিসিচ যেমন বলেছেন, ‘১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে যে দলটা সেমিফাইনালে উঠেছিল, তাদের সঙ্গে নাকি আমাদের অনেক মিল। এ নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আমার মনে হয়, আমাদের তার থেকেও বেশি দূরে যাওয়ার ক্ষমতা আছে।

ফ্রান্স বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সেরা তারকা ছিলেন ডেভর সুকার। সেই স্মৃতিই ফেরাতে চাইছেন মদ্রিচ-রাকিটিচরা।

বিশ্বকাপ শুরুর আগেই রাশিয়াকে কেউ হিসাবেই রাখেনি। কিন্তু সেই রাশিয়া কীভাবে কোয়ার্টারে উঠল? এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন কোচ চেরচেশভ।

রুশ কোচের ব্যাখ্যা, ‘আমরা রাশিয়ানরা সবসময় বাড়াবাড়ি রকমের কিছু ভাবি। বড় স্বপ্ন দেখি। এক স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। কোয়ার্টার ফাইনালে পৌঁছানের আগেও ছিল। ক্রোয়েশিয়া ম্যাচেও থাকবে। তবে আমরা অলীক স্বপ্ন দেখছি না। যেটা করে দেখানোর কথা ভাবছি, সেটা করতেই মাঠে নামব।’

অন্যদিকে, বিশ্বকাপ জেতার জন্য রাশিয়ায় এসেছে ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচ থেকে শুরু করে ইভান রাকিটিচ, মারিও মানজুকিচদের ভাবনা একই সূত্রে গাঁথা। মদ্রিচের দুর্দান্ত ফর্ম আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে ক্রোয়েটদের।

পেরিসিচ বলেছেন, ‘মদ্রিচ আমাদের অধিনায়ক। নেতা। আমরা সবসময় তার পাশে আছি। সব দলেই ব্যক্তিগত নৈপুণ্য থাকে। কিন্তু সব ছাপিয়ে আমরা দল হিসেবেই খেলার চেষ্টা করছি। কারণ একমাত্র দলগত খেলাই আপনার স্বপ্ন পূরণ করতে পারে।’

Tags: ক্রোয়েশিয়াবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

শাকিবের ‘মাস্ক’ পাল্টে হয়ে গেল ‘নেকাব’

Next Post

‘নেইমার আমার কঠিন পরীক্ষা নিতে পারেনি’

Next Post

‘নেইমার আমার কঠিন পরীক্ষা নিতে পারেনি’

রোগী

মরণাপন্ন রোগীদের সাহায্য দিতে দীর্ঘসূত্রতা কেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT