চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইফট থেকে বাদ পড়ছে রাশিয়ার কিছু ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্যক্তি মাস্ক পরে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্র দেশগুলোর সম্মতিতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ দেয়া হচ্ছে রাশিয়ার কিছু ব্যাংককে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, সুফট থেকে বাদ দেয়াসহ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও জব্দ করা হবে, যার মাধ্যমে রাশিয়ার বিদেশী রিজার্ভ ব্যবহারের ক্ষমতাকে সীমিত করা হবে।

দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলা হয়, তাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে রাশিয়াকে একঘরে করে দেয়া।

রাশিয়া তাদের প্রধান রপ্তানীকারী দ্রব্য তেল এবং গ্যাসের জন্য সুইফটের উপর নির্ভরশীল। সুইফট থেকে বাদ দেয়ার এই ঘোষণা এখনো অবধি রাশিয়ার উপর দেয়া নিষেধাজ্ঞাগুলোর মধ্যে সর্বোচ্চ প্রভাব বিস্তারকারী একটি বলে ধরে নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ এবং কানাডাসহ তাদের অন্যান্য মিত্র দেশগুলো এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে একমত হয়েছে।

সুইফট বা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যানসিয়াল টেলিকমিউনিকেশন হলো সবচেয়ে নিরাপদ আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান যার মাধ্যমে আন্তসীমান্তে নিরাপদ এবং দ্রুত পেমেন্টের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করা হয়।

বেলজিয়াম ভিত্তিক এই প্রতিষ্ঠান সারাবিশ্বে ১১ হাজারের বেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের সুবিধা প্রদান করে। বৈশ্বিক অর্থনীতিতে এর ভুমিকা ব্যাপক তবে নিজে থেকে কোনো নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিতে পারে না প্রতিষ্ঠানটি।

তবে রাশিয়ার যেসব ব্যাংককে সুইফট থেকে বাদ দেয়া হচ্ছে তাদের নাম এখনো উল্লেখ করা হয়নি। তবে জার্মান মুখপাত্র বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক অনুমোদিত ব্যাংকগুলোর পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও অন্তর্ভূক্ত করা হবে।

হোয়াইট হাউজ বলছে, সুইফটের মাধ্যমে রাশিয়া ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লেনদেন করে থাকে, তাই এই লেনদেন করার সুযোগ বন্ধ হয়ে গেলে তাদের অর্থনীতিতে বিশাল ধাক্কা আসবে এবং তাদেরকে আন্তর্জাতিক লেনদেনের জন্য কেবল টেলিফোন এবং ফ্যাক্স মেশিনের উপর নির্ভর করতে হবে।

এর আগে বিশ্বে সুইফট থেকে বাদ দেয়া হয়েছিলো ইরানকে, যার ফলে তারা ৩০ শতাংশ বৈদেশিক বাণিজ্য হারিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করার মাধ্যমে ক্রেমলিনকে ‘যুদ্ধে তাদের বুক’ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

ইউরোপীয় ইউনিয়ন এবং তার মিত্র দেশগুলো কেন্দ্রীয় ব্যাংকের লেনদেন স্থগিত করা এবং তাদের সম্পদ তরলীকরণে বিরত রাখার সিদ্ধান্তে একমত পোষণ করেছে। এছাড়া ধনী রাশিয়ানদের গোল্ডেন পাসপোর্টও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

যুক্তরাজ্যের প্রেসিডেন্ট তার এক টুইট বার্তায় বলে, পুতিনকে এই আগ্রাসনের মূল্য দিতে হবে, আর তা নিশ্চিত করতে আমরা সবাই একসাথে কাজ করে যাব।

Tags: কানাডাযুক্তরাজ্যযুক্তরাষ্ট্ররাশিয়া ইউক্রেন সংকট
Previous Post

ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন ডলার দেবেন জাপানি ধনকুবের

Next Post

ফরাসি অস্কারের সেরা ছবি ‘লস্ট ইলিউশনস’

Next Post
অস্কার জয়ী সিনেমা 'লস্ট ইলিউশনস' এর দৃশ্য, পুরস্কার গ্রহণের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি অস্কারের সেরা ছবি 'লস্ট ইলিউশনস'

ক্রাইস্টচার্চ টেস্টে ওয়াগনারের বল ছুঁড়ে মারার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াগনারে ঝুলে থাকল ক্রাইস্টচার্চ টেস্টের গতিপথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT