প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফরের সম্পর্কে সংবাদ সম্মেলন আজ (২১ জুন)।
সফর সর্ম্পকে গণমাধ্যমকে বিস্তারিত অবহিত করতেই এ সম্মেলন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
ইহসানুল করিম বলেন, আজ (২১ জুন) দুপুর ১২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার দেশে ফিরেছেন।
এছাড়া, ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী।









