চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমাহীন দুর্ভোগে চলছে দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 01, মার্চ 2017
in বাংলাদেশ
A A

সারাদেশে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ধর্মঘটের কারণে কার্যত বন্ধ হয়ে গেছে রাজধানীসহ দেশের যোগাযোগ ব্যবস্থা। দূরপাল্লার পাশাপাশি স্বল্প দূরত্বেও বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে মানুষ।

বুধবার সকাল থেকেই গাবতলী টার্মিনালসহ রাজধানীর বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা দেয় শ্রমিকরা। এমনকি জোর করে বিভিন্ন প্রতিষ্ঠানের বাস বন্ধ রাখতে বাধ্য করে তারা। কয়েকটি স্থানে চালকদের মারধর করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

কোন যানবাহন না পেয়ে বেশির ভাগ অফিসগামী মানুষ পায়ে হেঁটেই তাদের গন্তব্যে রওনা হন। রাজধানী অল্প পরিমাণে সিএনজি অটোরিক্সা চলাচল করলেও বাস বা অন্য যানবাহন রাস্তায় দেখা যায়নি। কয়েকগুণ বেশি ভাড়ায় রিক্সা করে কেউ কেউ গন্তব্যে গেছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর গাবতলীর মাজার রোড মোড় থেকে আমিন বাজার পর্যন্ত রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা।

এ সময় আমিনবাজারে বেশ কিছু প্রাইভেট গাড়িতে ভাংচুর চালায় শ্রমিকরা। হামলা চালানো হয়েছে অ্যাম্বুলেন্সের ওপরও। পথে পথে আটকানো হয়েছে সবজি পরিবহনকারী ট্রাক।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আরেকটি মামলায় সোমবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২০০৩ সালে সাভারে ঘটা একটি ঘটনায় ট্রাক চালক মীর হোসেন মীরুকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

এ দুই রায়ের প্রতিবাদে মঙ্গলবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। যদিও তারা বলছে, ধর্মঘট নয়, কর্মবিরতি পালন করছে।

ছবি: জাকির সবুজ

Tags: পরিবহন ধর্মঘট
Previous Post

লাকী চাচা চোখ মেলে তাকিয়ে বললেন, কখন এসেছো?: সামিনা চৌধুরী

Next Post

ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাকে নিয়ে নতুন বিতর্ক

Next Post

ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাকে নিয়ে নতুন বিতর্ক

যুক্তরাষ্ট্রকে নতুন করে সাজাবেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT