চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারতের জন্য দুঃখজনক: ভারতীয় হাই কমিশনার

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:40 অপরাহ্ন 15, নভেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করছেন ভারতীয় হাই কমিশনার. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

তিনি বলেন, ‘নিশ্চিতভাবে সীমান্তহত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং প্রত্যাশিত নয়। ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের উপর হামলার কোন শঙ্কা না থাকে তবে তারা যেন সীমান্তে কোন অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাইনা’।

গতকাল সোমবার সকালে দিনাজপুর রায়সাহেবাড়ী এলাকায় অবস্থিত বাবা লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের পাশে ভারত সরকারের অর্থায়নে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নেই তাহলে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যেকোনো হত্যাকাণ্ড অথবা আহতের ঘটনায় উভয় দেশের জন্য দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে’।

উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনারসহ বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, রায়সাহেব বাড়ী এষ্টেটের এজেন্ট ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের সদস্য বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

এর আগে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ফিতা কেটে শ্রীশ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন করেন। ভারত সরকারের ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এই কমিউনিটি হলের নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘বাংলাদেশে সম্প্রীতির বন্ধন ধরে রাখতে যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল তা কখনোই ভুলে যাওয়ার নয়। যতই ষড়যন্ত্র করা হোক- ভারত-বাংলাদেশের যে রক্তের বন্ধন তা কখনোই বিচ্ছিন্ন হবে না’।

দুপুরে ভারতীয় হাইকমিশনার দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির, সাঁওতাল বিদ্রোহের তেভাগা চত্বরে সিধু-কানু ভাস্কর্য, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল ও বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এরপর খানসামা উপজেলার রামকলা এলাকায় ৭ কোটি টাকা ব্যায়ে বিবেকানন্দ বিদ্যানিকেতনের একটি ছাত্রাবাস ও কমিউনিটি ডাইনিং হল ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার।

ঐতিহাসিক কান্তনগর মন্দিরও পরিদর্শন করেন বিক্রম কুমার দোরাইস্বামী।

Tags: বাংলাদেশ-ভারতসীমান্ত হত্যা
Previous Post

ডিজিটাল যুগ নতুন প্রজন্মের জন্য স্বর্ণালী সময়: মোস্তাফা জব্বার

Next Post

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত আছে: ইইউ রাষ্ট্রদূত

Next Post
বাংলাদেশে ইইউ প্রতিনিধি ও ডেলিগেটদের সঙ্গে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের ওপর চাপ অব্যাহত আছে: ইইউ রাষ্ট্রদূত

Bangladeshi man in suit speaking at a press conference with microphones. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বর্জিত: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT