চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত হত্যা বন্ধে চূড়ান্ত পদক্ষেপ জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:02 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2020
in সম্পাদকীয়
A A
বর্ডার কনফারেন্সে অংশগ্রহণকারী কর্মকর্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কে মাঝেমধ্যে তিক্ততার অন্যতম প্রধান কারণ সীমান্ত হত্যা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায়ই ‘গরু চুরির অজুহাতে’ বাংলাদেশিদের ওপর গুলি চালায়। এর ফলে বহু মানুষ প্রাণ হারান। এতে স্বাভাবিকভাবেই ‍দু’দেশের সম্পর্কে চিড় ধরে।

এছাড়াও প্রতিবেশি দেশ ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক কিছু অমিমাংসিত ইস্যু রয়েছে। এসব বিষয় নিয়েই বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন চলছে। শনিবার সকালে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্যদিয়ে সীমান্ত সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

এবারের সীমান্ত সম্মেলনের আলোচনা বিগত বছরগুলোর চেয়ে ফলপ্রসু হবে বলে আমরা আশাবাদী। তবে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে এক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। নয়তো কাগজে-কলমে আলোচনার দলিল স্বাক্ষর ছাড়া এ সম্মেলন ফলপ্রসু হবে না। যা কারোরই কাম্য নয়।

বিজিবি জানিয়েছে, ‘‘এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি/হত্যা/আহত করা, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিল, গাঁজা, মদ, ইয়াবা, ভায়াগ্রা/সেনেগ্রা ট্যাবলেটসহ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান, অস্ত্র, গোলা-বারুদ ও বিস্ফোরক দ্রব্য পাচার, বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া/আটক, অবৈধভাবে সীমান্ত অতিক্রম/বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশ করানো, মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন, সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ, উভয় দেশের সীমান্ত নদীর তীর সংরক্ষণ কাজ, বাংলাবান্ধা আইসিপিতে দর্শক গ্যালারী নির্মাণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে যৌথ টহল পরিচালনা, রিজিয়ন/ফ্রন্টিয়ার পর্যায়ের অফিসারদের নিয়মিত বৈঠক আয়োজন, পাবর্ত্য অঞ্চলে হিল ফ্লাইং প্রশিক্ষণ ও অপারেশন পরিচালনা এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিরাজমান সৌহার্দ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে।’’

এ বিষয়গুলো বাস্তবায়নে আন্তরিকভাবে সচেষ্ট হলে সীমান্তে কোন ধরনের দুর্ঘটনা বা রেষারেষি হবে না বলে আমরা মনে করি। এতে উভয় দেশেরই লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।

বিজিবি-বিএসএফ সম্মেলনকে সামনে রেখে আমরা বরাবরের মতো বলতে চাই, বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু সরকারের সাথে সরকারের নয়। আত্মিক এ সম্পর্ক দু’দেশের জনগণের সাথে জনগণের। এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে উভয়কেই আরও কৌশলী হতে হবে। এক্ষেত্রে বিএসএফ আরও দায়িত্বশীল আচরণ করলে দু’দেশের জনগণের বোঝাপড়া অনন্য উচ্চতায় পৌঁছাবে।

Tags: বিএসএফবিজিবিসম্পাদকীয়সীমান্ত হত্যা
Previous Post

অপো’র এফ সেভেন্টিন প্রো বিক্রি শুরু

Next Post

বাংলাদেশকে করোনামুক্ত করতে এক অনন্য উদ্যোগ

Next Post
করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও স্বাস্থ্য পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে করোনামুক্ত করতে এক অনন্য উদ্যোগ

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক, নারী সাংবাদিকের ছবি, বাংলায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT