চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত বেষ্টিত জেলা দিনাজপুরে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে শঙ্কা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:31 অপরাহ্ন 29, মার্চ 2020
in মতামত
A A

‘আপনারা ঘরে থাকুন,আমরা সংবাদ পৌঁছে দেবো’ এই প্রত্যয় নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতেও ঝুঁকির মধ্যে সংবাদ সংগ্রহে কাজ করে যাচ্ছেন দিনাজপুরের সাংবাদিকরা। অথচ কর্মক্ষেত্রে নেই তাদের কোন সুরক্ষা ব্যবস্থা।

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদেরও যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুমেন্ট (পিপিই) প্রয়োজন তা নিয়ে নেই কারো নজর, উদ্যোগ বা মাথাব্যাথা। করোনাভাইরাস পরিস্থিতিতে হিলি ও বিরল স্থল বন্দর, বড়পুকুরিয়া কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া কঠিন শীলা প্রকল্পে বিদেশিদের অবস্থান ও সীমান্ত বেষ্টিত এ জেলার অনেক গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করতে হচ্ছে সেখানকার সাংবাদিকদের। করোনাভাইরাস মারাত্মক ছোঁয়াচে, তাই ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক জনগোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে জেলায় এখন প্রায় চার শতাধিক মানুষ হোম কোয়ারেন্টিন এবং এক শিশুসহ দু’জন আইসোলেশনে রয়েছে। বিদেশ ফেরত ৩ হাজার ২২ জন প্রবাসীর মধ্যে এখনও অনেকে হোম কোয়ারেন্টিনের বাইরে রয়েছেন। আত্মগোপন করা প্রবাসীদের স্থানীয় জেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ ও পুলিশ খুঁজছেন। ‘হাসপাতালে রোগী আসছে, চিকিৎসক নেই’ এমনও রিপোর্ট করছেন দিনাজপুরের সাংবাদিকরা।

এসবের মধ্যে দেশের এ প্রান্ত থেকে ওপান্তে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহে ছুঁটছেন সাংবাদিকরা। সারাদেশ যখন হোম কোয়ারেন্টিনে তখন তারা ঘরে সংবাদ পৌঁছে দিচ্ছেন। দেশবাসী ওই সংবাদ গণমাধ্যমে পড়ে বা দেখে ঘরে সময় কাটাচ্ছেন। ঘরে বসেই জানতে পারছেন,দেশ-বিদেশের সব পরিস্থিতি। যদি সাংবাদিকরা করোনাভাইরাসে আক্রান্ত হয়, তাহলে শুধু ওই সাংবাদিক ও তার পরিবারের সদস্যরাই নয়, দেশব্যাপী আরো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে করোনাভাইরাসের। তাই, সাংবাদিকদের নিয়ে বিদ্রুপ মন্তব্য বা নিশ্চুপ থাকার সময়ও নেই আর। অনেক সাংবাদিক খেয়ে না খেয়ে ছুঁটছেন সংবাদ সংগ্রহে। ঘুম, খাওয়া হারাম করে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম এ দূর্যোগ মোকাবেলায়।

বাংলাদেশের হাসপাতালে চিকিৎসক ও নার্সরা PPE পরিধান করে কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যদিও করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় উপকরণ দিতে আইনজীবী মো. জে. আর. খান রবিন জনস্বার্থে হাইকোর্টে ২৩ মার্চ রিট দায়ের করেন। ওই দায়ের করা রিটে হাইকোর্ট সাংবাদিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় উপকরণ দিতে স্ব স্ব প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছেন। কিন্তু, তারপরও প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতেও সুরক্ষা ছাড়াই ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহে কাজ করে যাচ্ছেন দিনাজপুরের সাংবাদিকরা।

করোনাভাইরাস পরিস্থিতিতে সাংবাদিকদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুমেন্ট (পিপিই) প্রয়োজন আছে, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হোক। তাহলেই প্রাণঘাতী করোনাভাইসরাস পরিস্থিতিতেও সংবাদ সংগ্রহে কাজ সুষ্ঠুভাবে করতে পারবেন সারাদেশসহ দিনাজপুরের সাংবাদিকরা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Previous Post

ছিন্নমূল শিশু ও দুস্থদের মাঝে ডিএমপি’র খাবার বিতরণ শুরু

Next Post

‘পরিস্থিতি আরো খারাপ হবে’, বাড়ি বাড়ি ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'পরিস্থিতি আরো খারাপ হবে', বাড়ি বাড়ি ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেয়া কর্মসূচি অব্যাহত থাকবে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT