চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সীমান্ত চুক্তিতে দু’দেশেরই লাভ’

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
1:26 পূর্বাহ্ন 07, মে 2015
in বাংলাদেশ
A A

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি হলে দু’ প্রতাবেশীই লাভবান হবে। লাভের বদলে ক্ষতি নেই কারও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক ড. আকমল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি হলে দু’দেশেরই লাভ হবে। ক্ষতির কোনো প্রশ্নই আসে না।

কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্ম্পক নিয়ে যে জটিলতা আছে, তার মধ্যে সীমান্ত জটিলতা অন্যতম। এর সমাধান হলে অন্যগুলোও সমাধানের পথ পাবে।

বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বিষয়ে বিল ভারতের লোকসভায় পাস হয়েছে। বুধবার পাস হয় রাজ্যসভায়।

ড. আকমল হোসেন বলেন, চুক্তিটি হলে দু’দেশের মধ্যে যে ৬.৫ কিলোমিটার এলাকা চিহ্নিত নয় তা চিহ্নিত হয়ে যাবে। আর সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত হয়ে গেলে দু’দেশেরই লাভ।

সীমান্ত চুক্তি বাস্তবায়ন হলে দু’ দেশের মধ্যে থাকা ছিটমহলের মানুষেরা পাবে মূল দেশের পরিচয়। এর ফলে বাংলাদেশকে ১১১টি ছিটমহল ফেরত দেবে ভারত। এগুলোর মোট আয়তন ১৭ হাজার ১৬০ একর।

চুক্তি অনুযায়ী ভারতকে বাংলাদেশ ৫১টি ছিটমহল দেবে যেগুলোর আয়তন ৭ হাজার  ১০ একর।

ড. আকমল হোসেন বলেন, ছিটমহলগুলো ৪৭ সালের দেশ ভাগের পর থেকে ঝুলে আছে।বাসিন্দারা যেখানে বসবাস করে সেখানকার কোনো সুযোগ সুবিধা পায় না। এখন ১১১ টি ছিটমহলের মানুষ বাংলাদেশের নাগরিক হবার সুযোগ পাবে।

সীমান্ত চুক্তি বাস্তবায়িত হলে অপদখলীয় জমির একটা হিস্যা হবে উল্লেখ করে ড. আকমল হোসেন বলেন, বিশেষ করে অপদখলীয় জমিগুলো ৪৭ সাল থেকে ঝুলে আছে। এর সমাধানের দরকার ছিলো। কিন্ত এতোদিন সম্ভব হয়নি, এখন ওইসব এলাকায় যারা বাস করে তাদের সমস্যারও সমাধান হবে।

তবে তার মতে, এ চুক্তির ফলে সবচেয়ে বেশি যে লাভটা হবে সেটা হলো, সীমান্তে মানুষ হত্যা বন্ধ হওয়া। পানি নিয়ে যে ঝামেলা তাও মিটবে বলে তিনি আশাবাদী। আর বাণিজ্যের ক্ষেত্রে দু’দেশের মধ্যে যে মতপার্থক্য আছে তাও কমে আসবে বলে আশাবাদী ড. আকমল হোসেন।

১৯৭৪-এ মুজিব-ইন্দিরা চুক্তিতে সীমান্ত এবং অপদখলীয় জমির হিসাব পরিস্কার উল্লেখ থাকলেও ভারতের পার্লামেন্টে বিলটি পাস না হওয়ায় এতোদিন তার স্থায়ী সমাধান হয়নি। ঝুলে থাকা সেই সীমান্ত সমস্যা সমাধানে অতীতে কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হয়েছে বারবার।

তবে ১৯৯২ সাল থেকে তিন বিঘা করিডোর ব্যবহার করতে দিচ্ছে ভারত। পরে সীমান্ত প্রটোকলও সই হয়। গত বছর বিলটি ভারতীয় পার্লামেন্টের সংসদীয় কমিটি অনুমোদন দেয় এবং লোকসভার জন্য উত্থাপিত হয়। কিন্তু ভেটো দেয় বিজেপি। এখন অবশ্য বিজেপি সরকারের আমলেই তা অনুমোদন পাচ্ছে।

Tags: বাংলাদেশ-ভারতসীমান্ত চুক্তি
Previous Post

মেসিকে রোখা অসম্ভব

Next Post

আবার মাঠে বাংলাদেশ

Next Post

আবার মাঠে বাংলাদেশ

প্রথম অফিস করলেন সাঈদ খোকন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT