চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির ডান পা বিচ্ছিন্ন

হাসান ইসমাইল by হাসান ইসমাইল
3:25 অপরাহ্ন 05, অক্টোবর 2022
in - সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
আহত বাংলাদেশি ব্যক্তির পাশে চিকিৎসক ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিকের ডান পায়ের নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুল কাদের। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক তারেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনা বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের চাকঢালা সীমান্তবর্তী ছেড়াকুম এলাকায় মিয়ানমার থেকে চোরাইপথে গরু আনতে যায় ক’জন বাংলাদেশি। এ সময় সীমান্তের নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের কাছাকাছি পৌঁছালে মাটির নীচে মিয়ানমার বাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে আব্দুল কাদের নামের এক ব্যক্তির ডান পায়ের নীচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়।  এছাড়াও তার চোখ এবং শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়।

খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক তারেকুল ইসলাম বলেন, ‘মাইন বিস্ফোরণে আহত ব্যক্তির ডান পায়ের হাঁটু পর্যন্ত নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখে এবং শরীরের বিভিন্ন স্থানেও আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ এমরান বলেন, ‘সীমান্তের জিরো পয়েন্টে মিয়ানমার থেকে চোরাইপথে গরু আনতে গিয়েছিল আহত ব্যক্তিসহ কয়েকজন। মাইন বিস্ফোরণের পর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে ঘটনাস্থল মিয়ানমারের সীমারেখায় পড়েছে।’

গত রোববার তুমব্রু সীমান্তের নোম্যান্স ল্যান্ডে মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়। এ সময় সাহাবুল্লাহ নামে আরও একজন রোহিঙ্গা যুবক আহত হয়। এর আগে গতমাসে তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি পাহাড়ি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

Tags: বান্দরবানল্যান্ড মাইনল্যান্ড মাইন বিস্ফোরণ
Previous Post

বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন ধানুশ-ঐশ্বরিয়া?

Next Post

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Next Post
তিনজন বিজ্ঞানীর রসায়নে নোবেল জয়ী ছবি, বাংলায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

মাহি বলছেন, আমি সত্যিই মজনু পেয়েছি, সংবাদ সম্মেলনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার মনে হয়েছি আমি সত্যিই মজনু পেয়েছি: মাহি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT