চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে বিবিসি’র শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 13, মে 2019
in আদালত
A A
করোনা

আইন ও আদালতের নির্দেশ লঙ্ঘন করে সীতাকুণ্ডের উত্তর ছলিমপুরের সাগর উপকূলের সংরক্ষিত বনাঞ্চলে বিবিসি স্টিল লিমিটেডের শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে শিপ ব্রেকিং ইয়ার্ডের জন্য বিবিসি স্টিলকে জেলা প্রশাসনের দেওয়া ইজারা চুক্তির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর জনস্বার্থে করা এক রিটেত শুনানি নিয়ে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহযোগিতা করেন মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর (সৌরভ)।

৭০ এর দশক থেকে বিভিন্ন সময় সীতাকুণ্ডের ৬২৭ একর খাসজমি উপকূলীয় বনায়নের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করে ভূমি মন্ত্রনালয়। যা পরবর্তীতে বন আইন ১৯২৭’র ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে বিভিন্ন সময় বিজ্ঞপ্তি জারি করে।

কিন্তু চলতি বছরের ২১ মার্চ মার্চ উত্তর ছলিমপুর সংরক্ষিত বনাঞ্চলের ৭.১০ একর জায়গা শিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণে বিবিসি স্টিল লিমিটেডকে চট্টগ্রামের জলো প্রশাসন লিজ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৮ এপ্রিল এ রিট আবেদন করে বেলা। সে অবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আজ রুল সহ আদেশ দেন।

আদালত তার রুলে, সীতাকুণ্ডের উত্তর ছলিমপুর মৌজার ৭.১০ একর প্রজ্ঞাপিত বনভূমি ‘শিপ ব্রেকিং ইয়ার্ড’ নির্মাণে ইজারা দেওয়া কেন অবৈধ, আইন বহির্ভুত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।

পরিবেশ সচিব, শিল্প সচিব, ভূমি সচিব, প্রধান বন সংরক্ষক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রামের পুলিশ সুপার, বিভাগীয় বন অফিসার (কোস্টাল ফরেস্ট ডিপার্টমেন্ট), পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম বিভাগ), সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি),বিবিসি স্টিল লিমিটেডের সত্বাধিকারী মো. কাশেম রাজাকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

Tags: হাইকোর্ট
Previous Post

বাজেট অধিবেশন ১১ জুন

Next Post

পরকীয়ার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, স্ত্রী আটক

Next Post
খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরকীয়ার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, স্ত্রী আটক

জাহাজী

ব্যতিক্রমী এক নিয়োগ বিজ্ঞপ্তি, নেই বয়সসীমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT