চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের প্রাচীন ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 28, মে 2017
in বাংলাদেশ
A A
সিয়ামের আধ্যাত্মিক চেতনা

সিয়ামের আধ্যাত্মিক চেতনা

মাহে রমজান রহমত, বরকত ও মাগফেরাতের মাস। মহান আল্লাহপাক এই মাসে সিয়াম পালন করা মুসলমানদের ওপর ফরজ করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ এরশাদ করেছেন, ‘হে ঈমানদারগণ তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’

সিয়াম পালনের মূল উদেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর তাকওয়ার বৈশিষ্ট সর্বযুগের সর্বকালের  ইমানদার-মুসলমানদের জন্য প্রযোজ্য বিষয়। সে কারণেই সিয়াম সকল নবী ও রসূলদের যুগে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এই আয়াতে সিয়ামের প্রাচীন ইতিহাস সম্পর্কে আল্লাহপাক সুস্পষ্টভাবে ঘোষণা প্রদান করেছেন।

হযরত মুসা (আ.)–এর উম্মত আশুরার সিয়াম পালন করতেন। একদিন পর পর হযরত দাউদ (আ.) সিয়াম পালন করতেন মর্মে সহি বুখারী শরীফে পাওয়া যায়। হযরত ঈসা (আ.) উম্মতের ​ওপর পুরো রমজান মাসে সিয়াম পালন করা অপরিহার্য ছিল, এ মর্মেও নির্ভরযোগ্য হাদীস বর্ণিত রয়েছে। এভাবে প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের সিয়াম পালন অনেক নবীর যুগেই কর্তব্য বলে নির্ধারিত ছিল।

মুফতি আবুল কাশেম ফজলুল হক

হযরত মুসা (আ.) তাওরাত গ্রহণ করা জন্য নির্জন ইমাদতের মানসে তুর পাহাড়ে গিয়েছিলেন, সেখানে তিনি ৩০ দিন কাটিয়ে ছিলেন। এ ৩০ দিনই তিনি সিয়াম পালন করেছিলেন। সিয়াম পালনকালে হযরত মুসা (আ.)–এর মুখের তারল্য মহান আল্লাহর কাছে মেশক’র মত সুগন্ধ লেগেছে, তাই আল্লাহ হযরত মুসা (আ.)–কে আরও ১০ দিন সিয়াম পালনের নির্দেশ দিয়েছিলেন। অবশেষে একটানা ৪০ দিন সিয়াম পালন শেষে হযরত মুসা (আ.) মহান আল্লাহর কাছ থেকে আসমানীগ্রন্থ ‘তাওরাত’ লাভ করেন।

সিয়াম পালনকারীর মুখের তরল লালা মাহান আল্লাহর কাছে মেশক–এর চেয়েও বেশি সুগন্ধময়। হযরত মুসা (আ.)–কে তাওরাত প্রদানের মাধ্যমে প্রমাণ হয় যে, সিয়াম পালনের পর পুরস্কার হিসেবে বান্দার জন্য অপার নেয়ামত রেখেছেন। যেমন পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, ‘চক্ষু শীতলকারী মহা প্রতিদান তাদের জন্য গোপন রাখা হয়েছে তা কোনো আত্মাই জানে না।’

আসলেই ঈমানদারের জন্য সিয়াম পালন বিশাল নেয়ামত। এটি বিশেষায়িত ইবাদতও বটে। যার সাথে অন্য ইবাদতের ভিন্নতা আছে এবং সেই ভিন্নতার কারণেই তার প্রতিদানও ভিন্নতর ঘোষণা এসেছে মহান আল্লাহর তরফ থেকে। আল্লাহ পাক এরশাদ করেন, ‘সিয়াম আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব।’ সিয়ামকে আল্লাহ নিজের জন্য বলে যা বুঝাতে চেয়েছেন, তার ব্যাখ্যাও হাদীসে আছে। আল্লাহ বলেন, ‘আমার ভয়ে যে আহার্য পরিত্যাগ করে আমার ভয়েই যে স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে; আমাকে পাওয়ার আশায় সিয়ামে মজাদার লোভনীয় খাদ্যদ্রব্য ছেড়ে দেয়।’ এখানে সিয়াম পালনের তাত্ত্বিক দৃষ্টি ভঙ্গির বর্ণনা করা হয়েছে। আসলে বৈশিষ্টের দিক থেকে, পুরস্কার ও প্রতিদানের দিক থেকে, সময়ের দিক থেকে সিয়াম পালন এক অনন্য বৈশিষ্ট্যে আলোকিত এক সাধনা, যার মাধ্যমে মহান আল্লাহ তার বান্দার গুনাহ মোচন করে জান্নাতে প্রবেশের উপযোগী করে তোলেন। যুগে যুগে আল্লাহ তা’আলার বান্দাদের এটা অত্যন্ত প্রিয় ইবাদত ছিল। শুধু মাহে রমজানের সিয়াম নয়, বরং আল্লাহর নৈকট্য প্রাওয়া বান্দাগণ প্রায় সারা বছর জুড়ে নফল সিয়াম পালন করতেন।

মহান আল্লাহ তা’আলা আমাদের সবাইকে মাহে রমজানের সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তা’আলার নৈকট্য লাভ করার তাওফিক দান করুন, আমিন।

— মুফতি আবুল কাশেম ফজলুল হক, উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা

Tags: মাহে রমজানরমজানরোজা
Previous Post

মোসাদ সংযোগ: আসলাম চৌধুরীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

Next Post

ইফতারে মচমচে আলু পাকোরা

Next Post

ইফতারে মচমচে আলু পাকোরা

মুসলিম নারীকে বাঁচাতে গিয়ে নিহত সেই তরুণ এখন ‘বীর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT