চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিসিটিভি’র আওতায় গুলশান-বারিধারা-নিকেতন

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
8:20 পূর্বাহ্ন 14, মে 2015
in বাংলাদেশ
A A

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর গুলশান-বারিধারা ও নিকেতন এলাকা সিসিটিভি ক্যামেরা’র আওতায় আসছে। বৃহস্পতিবার এই সিসিটিভি ক্যামেরা প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের নবনির্বাচিত মেয়র আনিসুল হক।

গতানুগতিক জীবনধারাকে পাল্টে দিতে নগরবাসির কাছে কিছুটা সময় চেয়েছেন আনিসুল হক। অনুষ্ঠানে মেয়র বলেন, লেক দখল করে বর্জ্য ফেলার দিন এখন শেষ।

পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত ঢাকা সিটি গড়তে আগামী দিনে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেন আনিসুল হক। তিনি বলেন, সব সময়ই বলার চেষ্টা করেছি ডিসিসি’র মেয়র হিসেবে যতো কিছুই করি যদি জনগণ আমাদের সঙ্গে হাত না মেলায় তাহলে কোনো কিছুই করা সম্ভব নয়।

অনুষ্ঠানে উপস্থিত ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, এই এলাকা যখন সিসিটিভি ক্যামেরা’র নজদারিতে থাকবে তখন চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ নিঃসন্দেহে কমে যাবে।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, জনগণের শক্তিই আমাদের শক্তি। আমরা এগুলোর সাহায্য নিয়ে জনগণের জন্যে কাজ করে যাবো।

অপরাধ নিয়ন্ত্রণে নবনির্বাচিত সিটি মেয়রের সহযোগিতা চান পুলিশ মহাপরিদর্শক একে এম শহীদুল হক। আনিসুল হককে উদ্দেশ্য করে তিনি বলেন, মাননীয় মেয়র আগে ছিলেন ব্যবসায়ী নেতা, এখন হয়েছেন জনগণের নেতা। জনগণের নেতা হওয়া কঠিন কাজ। নিশ্চয়ই তার মনে অনেক কিছু করার চিন্তা-ভাবনা আছে। জনগণের জন্য কাজ করতে আমরা আপনার পাশে আছি, আপনিও আমাদের পাশে থাকবেন।

গুলশান-বারিধারা এবং নিকেতন এলাকার একশ’টি পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হলেও তা কিছুদিনের মধ্যে চারশ’তে উন্নীত হবে। গুলশান থানায় পাশাপাশি ডিএমপি’র কন্ট্রোল রুম থেকেও গোটা এলাকার উপর নজর রাখবে পুলিশ।

গুলশান-বারিধারা-নিকেতন সোসাইটি এবং গুলশান ইয়ুথ ক্লাব ও পুলিশের উদ্যোগে স্থানীয় এক হোটেলে ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান হয়। সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাগণ। অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন সোসাইটির সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসার এই উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন তারা।

Tags: সিসিটিভি
Previous Post

ভারত থেকে আসবে আরো ৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ

Next Post

‘নির্যাতিত’ নেতা-কর্মীদের তথ্য সংগ্রহ করছে বিএনপি

Next Post

‘নির্যাতিত’ নেতা-কর্মীদের তথ্য সংগ্রহ করছে বিএনপি

টিউলিপের জয়ে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ শোভাযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT