চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা, চালক আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 পূর্বাহ্ন 24, মার্চ 2019
in - সেমি লিড, জনপদ, সিলেট
A A

ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার জেরে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র মো. ওয়াসিম আফনানকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে সিলেটের শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন হুমায়ূন রশীদ চত্বর এলাকায় ও পরে নগরীর উপশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

পুলিশ শিক্ষার্থী হত্যার সাথে জড়িত অভিযোগে গাড়ি চালক জুয়েল মিয়াকে রাতে অভিযান চালিয়ে আটক করেছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজি ফ্যাকাল্টি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ঘুরি মো. ওয়াসিম আফনান শনিবার সকালে কয়েকজন বন্ধুকে নিয়ে গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যায়। বিকেলে সেখান থেকে সিলেট-ময়মনসিংহ রুটে চলাচলকারী উদার পরিবহনের একটি বাসে সিলেটের উদ্দেশ্য রওয়ানা দেয়।

পাশ্ববর্তী শেরপুরে আসার আগে ভাড়া নিয়ে বাসের কন্ট্রাক্টরের সঙ্গে কথা কাটাকাটি  হয় তাদের। ভাড়া নিয়ে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে তাদেরকে শেরপুরে নামিয়ে দেওয়া হয়। তবে বাসে থেকে যান ওয়াসিম। তিনি বাস থেকে নামার আগেই বাসটি ছেড়ে দেয়। এক পর্যায়ে ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বাসের হেলপার। এতে সে বাসের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ করার পাশাপাশি দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও।

Tags: চলন্ত বাস
Previous Post

নির্বাচনী প্রচারণা শেষে লাশ হয়ে ফিরলো দুই মোটরসাইকেল আরোহী

Next Post

দুই ভাইয়ের মধ্যমণি বোনটিরও বিদায়

Next Post

দুই ভাইয়ের মধ্যমণি বোনটিরও বিদায়

‘আর্জেন্টিনা জার্সিতে শরীরী ভাষাই পাল্টে যায় মেসির’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT