চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে ব্লগার খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 অপরাহ্ন 11, মে 2015
in বাংলাদেশ
A A

সিলেটে অনন্ত বিজয় দাশ নামে এক ব্লগারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে বাসা থেকে অফিস যাওয়ার পথে বাসার কাছেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি পূবালী ব্যাংক সিলেট শাখায় চাকরি করতেন। তার বয়স ৪০।

অনন্ত বিজয় সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, ব্লগার হত্যার বিচার না হওয়ার কারণে এমন হত্যাকাণ্ড ঘটেই চলেছে।

এ নিয়ে চারজন ব্লগারকে হত্যা করা হলো।

গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হলে কয়েক যুবক অভিজিৎকে
কুপিয়ে হত্যা করে। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা ওই হামলায় আহত হন।
মার্কিন সরকার পরে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। চিকিৎসা শেষে এখন তিনি
কিছুটা সুস্থ।

‘মুক্তমনা’ নামে তিনি একটি বাংলা ব্লগ পরিচালনা করতেন। তার লেখালেখির বিষয়
ছিলো বিজ্ঞান।

অভিজিত হত্যাকাণ্ডের পর ৩০ মার্চ রাজধানীর বেগুনবাড়িতে
ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকেও একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। সেসময়
দু’জনকে হাতেনাতে আটক করা হয়। তার হত্যার পেছনে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ
বাংলা টিম রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় আরেক ব্লগার আহমেদ হায়দার রাজিবকে।

রাজিব হত্যা মামলায় জঙ্গি টিম আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ আটজনের বিচার চলছে।

২০০৪
সালে অভিজিৎ হত্যাকাণ্ডের স্থানের কাছেই কুপিয়ে মারাত্মক আহত করা হয় ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদকে। পরে চিকিৎসাধীন
অবস্থায় জার্মানিতে মারা যান তিনি।


Tags: আল কায়েদাব্লগার
Previous Post

কলকাতায় ট্রেনে বোমা বিস্ফোরণ আহত ১৭

Next Post

‘মন্ত্রণালয়ের আজ্ঞাবহ ক্ষমতাহীন ইউজিসি’

Next Post

'মন্ত্রণালয়ের আজ্ঞাবহ ক্ষমতাহীন ইউজিসি'

জগৎ জ্যোতির পর অনন্ত বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT