চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
5:17 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট পৌঁছেছেন। সিলেট সার্কিট হাউজে কিছু সময় যাত্রা বিরতি শেষে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করার কথা রয়েছে তার।

এরআগে খালেদা জিয়ার সিলেট যাওয়ার পথে ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত সড়কে নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতি তেমন না থাকলেও নরসিংদীর পর থেকে ব্যাপক লোক সমাগম হতে দেখা যায়। অনেক স্থানে পুলিশের ব্যারিকেড এড়িয়ে সড়কে বিএনপি চেয়ারপার্সনের উদ্দেশ্য করে স্লোগান দিতেও দেখা যায়।

নরসিংদীর শিবপুর ও চৈতন্যবাজারে বিএনপি সমর্থকদের সাথে প্রায় ১০ মিনিট রাস্তায় দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। মনোহরদী ও ভৈরবেও বিএনপি সমর্থকরা ব্যানার-পোস্টার হাতে বিভিন্ন স্লোগান দেন।

এরপর ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে সমর্থকরা বিএনপি চেয়ারপার্সনকে স্বাগত জানান। সেসময় ‘আমার নেত্রী আমার মা, বন্দী হতে দিবো না’ স্লোগান ছিলো প্রত্যেকের মুখে মুখে।

পরে বিকেল সাড়ে ৪টায় খালেদার গাড়িবহর সিলেটে পৌঁছান। তবে বিভিন্ন স্থানে পুলিশ বিএনপি সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করছেন নেতাকর্মীরা।

এর আগে নরসিংদীর ভেলানগরে নৌকার মিছিল নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে ধাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠে। ওই সময় হাতে জুতা নিয়ে নৌকার পক্ষে স্লোগান দেওয়া হয় বলে বিএনপির সমর্থকরা অভিযোগ করেন।

এছাড়াও হবিগঞ্জের নবীগঞ্জে খালেদা জিয়ার গাড়ী বহরের সামনে উপস্থিত নেতাকর্মীদের উপর পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলে জানিয়েছেন চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

খালেদার এ সফরে বিএনপির স্থায়ী কমিটির শুধু তিন সদস্য- মির্জা আব্বাস, ড. মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামও এ সফরে নেই। তিনি ঢাকায় অবস্থান করছেন।

সোমবার সকাল সোয়া ৯টায় সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

খালেদা জিয়ার এ সফর নির্বাচনী প্রচারণার কোনো অংশ নয় বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সকালে গাড়িবহর বের হওয়ার পূর্ব মুহূর্তে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন শুধু মাজার জিয়ারত করতে যাচ্ছেন। এটি কোন নির্বাচনী সফর নয়। তিনি শুধু মাজার জিয়ারত করবেন। তবে তিনি যেহেতু দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সে কারণে পথে পথে জনগণ তাকে স্বাগত জানাবে, এটি স্বাভাবিক।

সরকারের কাছে খালেদা জিয়ার নিরাপত্তা চাওয়া হয়েছে কিনা- জানতে চাইলে আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। তাছাড়াও একটি দলের প্রধান। তার নিরাপত্তা নিশ্চিত করার দায়-দায়িত্ব পুরোপুরি সরকারের। তার কিছু হলে দায়ও সরকারের।

তবে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক নোটিশে সিলেট জেলা প্রশাসন, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এ নোটিশে পর্যাপ্ত নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকলের কাছে অনুরোধ জানানো হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরশাদ সিলেটের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

Tags: খালেদা জিয়মাজার জিয়ারতসিলেট সফর
Previous Post

বনানীতে ধর্ষিত তরুণী ঢামেকে চিকিৎসাধীন

Next Post

কেন আড়ালে অমৃতা?

Next Post

কেন আড়ালে অমৃতা?

আদালতকে চাপে রাখতেই খালেদা জিয়ার শো ডাউন: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT