চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 22, নভেম্বর 2021
in - সেমি লিড, জনপদ, সিলেট
A A
সিলেটে বাস ও রিকশা চলাচল বন্ধ, পরিবহন ধর্মঘট চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ দফা দাবিতে সিলেটে সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছে।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ২১ নভেম্বর পর্যন্ত সময় বেধে দিয়ে স্মারকলিপি দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির নেতারা। বেধে দেওয়া সময়ের মধ্যে পাঁচ দফা দাবি আদায় হয়নি। এ কারণে সোমবার সকাল ৬টা থেকে সিলেটে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এই ধর্মঘটে পরীক্ষার্থীদের গাড়ি চলতে কোনো বাধা নেই।

পরিবহন শ্রমিকদের দাবিগুলো হচ্ছে: সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং: ২০৯৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষিত কমিটি বাতিল করা এবং মনোনয়ন ফি বাবদ আদায় করা টাকা ফেরত দেওয়া; সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং: বি-১৪১৮) নেতাদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সব হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে সব ধরনের গাড়ি পার্কের ব্যবস্থা করা।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নগরের চৌহাট্টায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিসিকের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে সিসিক ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা দায়ের করা হয়। পরিবহন শ্রমিকদের ধর্মঘট ও কঠোর কর্মসূচির আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে সিসিক মেয়রের একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে পরিবহন শ্রমিক নেতাদের সিসিকের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া ও মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

Tags: অনির্দিষ্টকালপরিবহন ধর্মঘটসিলেট
Previous Post

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু

Next Post

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বনিম্ন মৃত্যু, বেশি শনাক্ত রাশিয়ায়

Next Post
জনসমাগমে মানুষজন, বেশিরভাগই মাস্ক পরা, শহরের রাস্তায় চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বনিম্ন মৃত্যু, বেশি শনাক্ত রাশিয়ায়

গোপালগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT