চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের ব্যাটিং দুর্দশা, রাজশাহী জিতল হেসেখেলেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 13, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার ছুটির দিন দেখেই হয়তো মাঠে হাজির হয়েছিলেন কিছু দর্শক। এসে দেখলেন রাজশাহী রয়্যালসের বোলারদের সামনে কাঁপাকাঁপি অবস্থা সিলেট থান্ডার ব্যাটসম্যানদের। শেষে অলআউট ৯১ রানে। সহজ লক্ষ্যে যা করার, লিটন দাসের তাণ্ডবে ৫৫ বল বাকি রেখেই ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে রাজশাহী।

বঙ্গবন্ধু বিপিএলে ব্যাটসম্যানদের রুগ্ন প্রদর্শনীর আরেক নিদর্শন হয়ে থাকল সিলেটের ব্যাটিং। এতটাই দুর্দশা যে, টি-টুয়েন্টি ম্যাচে কোনরকমে টেনেটুনে ২০ রান করতে পেরেছেন দুজন। ১৮ বলে ২০ করেছেন মোহাম্মদ মিঠুন। অধিনায়ক মোসাদ্দেক হোসেন এই রান করতে বল খেলেছেন ২১টি।

শ্রীলঙ্কার ৩৬ বছর বয়সী অলরাউন্ডার জীবন মেন্ডিস আগের ম্যাচে করেছিলেন ৪ আর শুক্রবার রানই করতে পারলেন না। তার পথে শূন্যহাতে ফিরেছেন আরও দুই ব্যাটসম্যান।

টি-টুয়েন্টিতে কেন একজন লেগস্পিনার দরকার ৩৬ বছর বয়সে সেটা দেখিয়ে দিলেন অলোক কাপালি। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিকম্যান এদিন নিয়েছেন ১৭ রানে ৩ উইকেট। ২টি করে উইকেট দুই অলরাউন্ডার ফরহাদ রেজা ও রবি বোপারার। আরেকটি উইকেট অধিনায়ক আন্দ্রে রাসেলের।

সহজ লক্ষ্যে তৃতীয় বলেই ডাক মেরেছেন ঢাকা প্লাটুন ম্যাচে ফিফটি পাওয়া আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই। তাতে কোনো ক্ষতি হয়নি রাজশাহীর। ৩৯ বলে ৬২ রানের জুটি গড়ে ম্যাচের ভিত গড়ে দেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব।

২৫ বলে ৩০ করে আফিফ ফিরে গেলেও লিটন হার মানেননি। ২৬ বলে ৭ চারে ৪৪ করে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ১১ বলে ৩ চারে ১৬ রান শোয়েব মালিকের।

Tags: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯রাজশাহী রয়্যালসলিড স্পোর্টস
Previous Post

রাফাতের সংগীতায়োজনে শিল্পী মিরাজের অভিষেক

Next Post

তাহসানের শততম নাটক ‘কল্প তরুর গল্প’

Next Post

তাহসানের শততম নাটক ‘কল্প তরুর গল্প’

হাসু-কাসু বাহিনীর মূলহোতা হাসু আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT