চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়া রাসায়নিক হামলা চালালে যুক্তরাষ্ট্রের আবারও বিমান হামলার হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 15, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A
সিরিয়া-রাসায়নিক হামলা-যুক্তরাষ্ট্র-ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, আবার রাসায়নিক হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র আবারও বিমান হামলা করতে পুরোপুরি তৈরি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ট্রাম্পের এই ঘোষণার কথা জানান জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেইলি।

শনিবার সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব দেয় রাশিয়া। শেষ পর্যন্ত সেই প্রস্তাব পাশ না হওয়ায় শূন্য হাতেই ফিরতে হয়েছে তাদের।

রাসায়নিক হামলার অভিযোগ এনে শনিবার ভোর থেকেই সিরিয়ায় যৌথ বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। গত সপ্তাহে সিরিয়ার দুমা শহরে হওয়া রাসায়নিক হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দেশ তিনটির পক্ষ থেকে দেয়া তথ্যে জানায় বিবিসি।

সিরিয়া-রাসায়নিক হামলা-যুক্তরাষ্ট্র-ট্রাম্প
নিকি হেইলি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় এ বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই সময়েই তিনি জানান, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এবং যৌথ অভিযান অভিযান শুরু করতে যাচ্ছে।

হামলার পর একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে হামলা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পেশ করে রাশিয়া।

নিন্দা প্রস্তাবের ভোটাভুটিতে রাশিয়া, চীন ও বলিভিয়া পক্ষে ভোট দেয়। আটটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আর চারটি দেশ বিরত থাকে ভোটদান থেকে। ফলে বাতিল হয়ে যায় রাশিয়ার প্রস্তাব।সিরিয়া-রাসায়নিক হামলা-যুক্তরাষ্ট্র-ট্রাম্প

প্রস্তাবের পক্ষে বিপক্ষে বিভিন্ন দেশের পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরে সিরিয়া এবং রাশিয়া। হামলার পক্ষে মিত্র রাষ্ট্রসহ নিজেদের অবস্থান জানিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

সিরিয়ায় পাঠানো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ১০৩টি ক্রুজ মিসাইলের ৭১টিই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। সিরিয়ার এক সাবেক কর্মকর্তাও জানিয়েছেন এ হামলায় তাদের রাসায়নিক অস্ত্রের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে দামেস্কের একটি রাসায়নিক গবেষণাগার ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে তারা।সিরিয়া-বিমান হামলা-রাসায়নিক অস্ত্র

সিরিয়ার ওপর এ বিমান হামলাকে সমর্থন জানিয়েছে ন্যাটো, জার্মানি ও তুরস্ক। সিরিয়ার পূর্ব ঘোটাকে বিদ্রোহীমুক্ত বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।

Tags: লিড নিউজসিরিয়া যুদ্ধসিরিয়ায় রাসায়নিক হামলা
Previous Post

দিনে নয়, গোসল করুন রাতে

Next Post

দুঃস্বপ্নের সপ্তাহ শেষে ছন্দে ফিরল ম্যানসিটি

Next Post

দুঃস্বপ্নের সপ্তাহ শেষে ছন্দে ফিরল ম্যানসিটি

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষীর ছদ্মবেশে সৈন্য ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT