চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় হামলা: মার্কিন অবরোধে পড়ল তুর্কি মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 15, অক্টোবর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিরিয়া-তুরিক মন্ত্রণালয়-মার্কিন অবরোধ

সিরিয়ার উত্তরাঞ্চলে টানা সামরিক হামলা চালিয়ে ‘সিরিয়াকে অস্থিতিশীল’ করার দায়ে তুরস্কের বিভিন্ন মন্ত্রণালয় এবং দেশটির তিনজন সিনিয়র সরকারি কর্মকর্তার ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেইতোমধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ফোন করে অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণার দাবি করেছেন।

যত দ্রুত সম্ভব নিজে তুরস্ক সফরে যাওয়ার কথাও জানিয়েছেন পেন্স।

বিবিসি জানায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের বিমান হামলা এবং স্থল অভিযানের পর কুর্দি বাহিনীর সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল আসাদের চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সিরীয় সেনাবাহিনী মানজিব শহরে প্রবেশ করেছে।

প্রথমবারের মতো সিরীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে তুর্কি বাহিনীকে প্রতিরোধ করতে শহরটিতে প্রস্তুতি নিচ্ছে কুর্দিরা।

রুশ সমর্থিত আসাদ ২০১২ সালের পর এ অঞ্চলে প্রথমবারের মতো সেনা পাঠিয়েছেন। অন্যদিকে এরদোগান অধিকৃত অঞ্চলগুলোকে ‘সন্ত্রাসীমুক্ত করে সত্যিকারের মালিকদের’ হস্তান্তরের দাবি করেছেন। মানজিব শহর কুর্দিমুক্ত করারও ঘোষণা দেন তিনি।সিরিয়া-তুরিক মন্ত্রণালয়-মার্কিন অবরোধ

কুর্দিদের ওপর হামলার কারণে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো ন্যাটো সদস্য তুরস্কের প্রতি নিন্দা জানানোর পাশাপাশি পণ্য রপ্তানি কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে তুরস্ক থেকে প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি প্রত্যাহারের হুমকি দিয়েছে স্পেন।

তুরস্ক সমর্থিত বিদ্রোহী দল ফ্রি সিরিয়ান আর্মি (এসডিএফ) এরদোগানের মানজিব দখলের ইচ্ছার পর থেকে শহরটিকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে জানায় আল-জাজিরা।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পরপরই তুরস্ক সিরিয়ায় ‘শরণার্থীদের নিরাপদ আশ্রয়স্থল’ নির্মাণে এ অভিযান শুরু করে।

Tags: তুরস্ক-যুক্তরাষ্ট্রতুরস্ক-সিরিয়াসিরিয়া যুদ্ধ
Previous Post

সবাইকেই কেন আওয়ামী লীগ হতে হবে?

Next Post

সৌরভের সাফল্যে তারকাদের শুভেচ্ছা বার্তা

Next Post

সৌরভের সাফল্যে তারকাদের শুভেচ্ছা বার্তা

২০২১ সালে একটি ক্রিকেট বিশ্বকাপ হবে বাংলাদেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT