চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় রাসায়নিক হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 পূর্বাহ্ন 05, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে ‘রাসায়নিক হামলায়’ কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। এ হামলায় বাশার আল-আসাদ সরকার জড়িত বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস এর বরাত দিয়ে বিবিসি জানায়, সিরিয়ার সরকার বা রাশিয়ার বিমান বাহিনী এ হামলা চালায়। এতে বহু মানুষ শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় ক্লিনিকে তাদের চিকিৎসা দেয়া হচ্ছিল। পরে সেখানেও বিমান থেকে রকেট হামলা চালানো হয় বলে চিকিৎসক ও কর্মীরা জানান।

যদিও সিরিয়ার সেনাবাহিনী রাসায়নিক হামলার কথা অস্বীকার করে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে আসাদ সরকারের ‘হায়েনার কার্যক্রম’ বলে বিবৃতি দিয়েছেন।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে বিদ্রোহী নিয়ন্ত্রিত শেইখুন শহরের ঘুমন্ত মানুষের ওপর বিমান হামলা চালানো হয়।

হুসেইন কায়াল নামে একজন ফটোগ্রাফার জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভাঙ্গে। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সেখানে কোনো গন্ধ নেই। লোকজন মেঝেতে পড়ে আছে, নড়াচড়া করতে পারছে না।

একটি দাতব্য অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ রসুল জানান, তার চিকিৎসকরা লোকজনকে পেয়েছেন তাদের অনেকই শিশু, যারা শ্বাসরুদ্ধ হয়ে কাতরাচ্ছিল। এ হামলায় কমপক্ষে ৬৭ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস সেবাদানকারী চিকিৎসকদের বরাত দিয়ে জানায়, আহতদের অনেকেই জ্ঞান হারাচ্ছিল। অনেকেই বমি করছিল এবং কারো কারো মুখে ফেনা লেগেছিল। তবে হামলায় কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে তা তারা জানাতে পারেনি।

Tags: বাশার আল-আসাদরাসায়নিক হামলাসিরিয়া
Previous Post

ডোনাল্ড ট্রাম্পকে ‘মূর্খ’ বলে আখ্যায়িত করলো আইএস

Next Post

যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর জাতিসংঘ মহাসচিব

Next Post

যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর জাতিসংঘ মহাসচিব

সাবেক ভারতীয় কূটনীতিকদের চোখে প্রধানমন্ত্রীর ভারত সফর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT