চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় বাসে হামলা, নিহত ২৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 31, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম সিরিয়ায় একটি বাসে হামলা চালিয়ে অন্তত ২৮ জনকে হত্যা করা হয়েছে।  ধারণা করা হচ্ছে তারা সবাই দেশটির সেনাবাহিনীর সদস্য।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার ডেইল আল-জোওর প্রদেশে বাসটির উপর হামলা চালানো হয়।  সেখানে বলা হয়, হামলায় নিহতরা ‘নাগরিক’।

কিন্তু অন্যান্য সূত্র বিশেষ করে কিছু পর্যবেক্ষক দল জানিয়েছে ওই এলাকায় সেনারা টহলে ছিলো এবং মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে।

তবে এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি।  যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এই হামলার দায় দিয়েছে ইসলামিক স্টেট (আইএস) এর উপর। তাদের তথ্যমতে, ৩৭ জন সেনা মারা গেছে।

বিভিন্ন সূত্র উল্লেখ করে এসওএইচআর জানিয়েছে, এটা আইএস সদস্যদের পরিকল্পিত আক্রমণ। সরকারপন্থী মিলিশিয়া ও সৈন্যদের বহনকারী তিনটি বাস ছিলো তাদের টার্গেট।

অন্য কিছু সূত্রের উল্লেখ করে রয়টার্সও জানিয়েছে, বাসগুলোতে সিরিয়ান রাষ্ট্রীয় সেনাদের পরিবহন করা হচ্ছিলো।

প্রাচীন শহর পালমিরার পাশে এই এলাকায় সিরিয়ান প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের অনুগত সিরিয়ান সেনা এবং আইএস যোদ্ধাদের মধ্যে প্রায়শই সংঘর্ষ লেগে থাকে।

এর আগে ২০১৪ সালে আইএস লাখ লাখ মানুষের উপর তাদের নৃশংস শাসন চাপিয়ে দেয়, সেসময় পশ্চিম সিরিয়া থেকে পূর্ব ইরাক পর্যন্ত বিস্তৃত ৮৮ হাজার কিলোমিটার তারা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পাঁচ বছর যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সহযোগিতায় স্থানীয় বাহিনী ওই এলাকা আইএসের হাত থেকে পুনরুদ্ধার করে। ২০১৯ সালের মার্চে সিরিয়া ও ইরাকে আঞ্চলিকভাবে আইএসকে পরাজিত ঘোষণা করা হয়।

কিন্তু সিরিয়ার কিছু অংশে এখনও তারা উপস্থিতি জানান দিচ্ছে, যেটা ২০১১ থেকে চলমান গৃহযুদ্ধ এবং আইএসের বিভিন্ন অংশের আক্রমণের মধ্যে দিয়ে টিকে আছে।  এই হামলাটা আইএসের এই বছরের সবচেয়ে মারাত্মক হামলা বলেই উল্লেখ করেছে এসওএইচআর।

Tags: আইএসসিরিয়াহামলা
Previous Post

বার্সার পথে হেঁটে পয়েন্ট হারিয়ে বছর শেষ রিয়ালেরও

Next Post

নববর্ষ উদযাপন সীমিত করতে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ

Next Post
দিল্লিতে রাত্রিকালীন কারফিউর কারণে জনসমাগম কম, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষ উদযাপন সীমিত করতে দিল্লিতে রাত্রিকালীন কারফিউ

তরুণ-তরুণীরা যৌতুকবিহীন বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT