চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় অস্ত্রবিরতি নিয়ে জাতিসংঘের ভোটগ্রহণ স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 24, ফেব্রুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
সিরিয়া-যুদ্ধবিরতি-অস্ত্রবিরতি

সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর করতে চেষ্টা করছে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল। বারবার চেষ্টার পরও আবারও স্থগিত হয়ে গেল এ বিষয়ে ভোটগ্রহণ।

দেশটিতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় অস্ত্রবিরতি কার্যকর করে সেখানে জরুরী চিকিৎসা সহায়তা পৌঁছানোর জন্য দ্রুত যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রসঙ্গে ভোটগ্রহণ শনিবার পর্যন্ত স্থগিত হয়েছে।

ভোটগ্রহণ স্থগিত হওয়ার কারণ রাশিয়ার বাধা। দেশটি যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে পরিবর্তন চেয়েছে, যেখানে বলা হয়েছে, ৩০ দিনের জন্য যুদ্ধবিরতি দেয়া হবে। ওই সময়টায় ক্ষতিগ্রস্তদের কাছে জরুরী সহায়তা সামগ্রী পৌঁছানো হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

পশ্চিমা কূটনীতিকরা সিরিয়ার অন্যতম প্রধান এই বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে সময় নষ্ট করার অভিযোগ এনেছে। ফ্রান্স আশঙ্কা প্রকাশ করেছে, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে না পারলে তার ফলে একসময় জাতিসংঘেরই পতন ঘটতে পারে।সিরিয়া-যুদ্ধবিরতি-অস্ত্রবিরতি

রাশিয়ার সহায়তায় সিরিয়া সরকার বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘোটার পূর্বাঞ্চলে ৬ দিন টানা বিমান থেকে বোমা বর্ষণ করছে। গত এক সপ্তাহে ৪৬২জন প্রাণ হারিয়েছে বলে দাবি করছেন জরুরী সহায়তা কর্মীরা।

সিরীয় বাহিনীর দাবি, তারা পূর্ব ঘোটাকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে লড়ছে। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মঙ্গলবার বলেছেন, সিরিয়ার পূর্ব ঘোটায় সহিংসতা ছড়িয়ে পড়ায় তিনি ‘গভীরভাবে শঙ্কিত’।

Tags: জাতিসংঘসিরিয়া যুদ্ধ
Previous Post

পল্টনে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, জলকামান ব্যবহার

Next Post

পেপ গার্দিওলা: নিষিদ্ধ হবেন নাকি স্বাধীনতার দাবি ছাড়বেন?

Next Post

পেপ গার্দিওলা: নিষিদ্ধ হবেন নাকি স্বাধীনতার দাবি ছাড়বেন?

মোশতাক অাহমেদের বই ‘রেকর্ড পরিমাণ বিক্রি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT