চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে চীন-রাশিয়ার ভেটো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 01, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

‘সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে’ এমন অভিযোগে সিরিয়ার ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এবং চীন এর বিরুদ্ধে ভেটো দিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে এর আগেও রাশিয়া সাতবার এবং চীন ছয়বার ভেটো প্রদান করে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির বেসামরিক নাগরিকেদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। যদিও দেশটির সরকার তা অস্বীকার করে আসছে। তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র তদারকি সংস্থা ২০১৪ এবং ২০১৫ সালে সিরীয় সরকারের তিনটি রাসায়নিক হামলার প্রমান পায়।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ২০১৫ সালের মার্চে এবং ২০১৪ সালের এপ্রিলে সিরিয়ার বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে যুদ্ধ সংঘটিত এলাকায় ক্লোরিন গ্যাস ফেলে। এছাড়া কথিত ইসলামিক স্টেট (আইএস) সেখানে সালফার গ্যাসের হামলা চালায়।

ক্লোরিনের কারনে মানুষের চোখ এবং ত্বক জ্বালাপোড়া করে এবং শ্বাসতন্ত্র পুড়ে যেতে পারে

এমতাবস্থায় জাতিসংঘ সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স এ নিষেধাজ্ঞার খসড়া তৈরি করে। এই সিদ্ধান্ত সিরিয়ার কাছে হেলিকপ্টার বিক্রি বন্ধ এবং রাসায়নিক হামলার সাথে জড়িত কমান্ডার এবং বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর করা হবে।

নিরাপত্তা পরিষদের নয় সদস্য এ খসড়ায় সমর্থন দিলেও চীন, রাশিয়া এবং বলিভিয়া ভেটো দিয়েছে। তবে মিশর, ইথিওপিয়া এবং কাজাখস্তান কোন সিন্ধান্ত দেয়নি।যদিও নিরাপত্তা পরিষদের কোন সিন্ধান্ত অনুমোদনের জন্য স্থায়ী ৫ সদস্যের ভোট ছাড়াই নয় সদস্যের ভোটের প্রয়োজন হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতিসংঘের এই সিদ্ধান্তকে ‘পুরোপুরি অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন। এই সিদ্ধান্ত শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে বলে তিনি জানিয়েছেন।

আর জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিও জিয়েই বলেছেন, ‘বেইজিংও রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে। কিন্তু যেখানে সিরিয়ায় এখনো অনুসন্ধান চলছে, সেখানে এই নিষেধাজ্ঞা আরোপ খুব দ্রুত হয়ে যায়।’

Tags: গৃহযুদ্ধরাসায়নিক হামলাসিরিয়া
Previous Post

কিছুক্ষণের মধ্যে ধর্মঘট নিয়ে মালিক-শ্রমিকদের সিদ্ধান্ত

Next Post

মাদ্রাসা ছাত্রীর ওপর হামলা: অভিযুক্ত জাহেদ অস্ত্রসহ গ্রেফতার

Next Post

মাদ্রাসা ছাত্রীর ওপর হামলা: অভিযুক্ত জাহেদ অস্ত্রসহ গ্রেফতার

ইনিংস ব্যবধানে জয় উত্তরাঞ্চলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT