চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ থেকে ৩১২ রান দূরে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:02 অপরাহ্ন 28, মার্চ 2017
in স্পোর্টস
A A

শুরুর এলোমেলো বোলিং। শেষে তাসকিনের হ্যাটট্রিক ঝলক। মাঝখানে লঙ্কানদের দ্বিতীয় উইকেট জুটির ১১১ রান। বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডের হাইলাইটস এটি। ওই জুটির ওপর দাঁড়িয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৩১২ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা।

এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়তে হবে। রণগিরি মাঠে তো বটেই, শ্রীলঙ্কার মাটিতেই ২৯০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই কোন দলের। সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ২৮৯! ২০০৯ সালে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ওই লক্ষ্য পেরোতে ৪ উইকেট খরচ করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ কতটা পথ পার হতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে জেতার নজির আছে। সেটা গত ওয়ানডে বিশ্বকাপের কথা। নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছিল টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করে বাংলাদেশের বড় জয় পাঁচ উইকেটের। ঢাকায়, ২০১২ সালের ২০ মার্চ এশিয়া কাপে। প্রথমে ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর ম্যাচে বৃষ্টি হানা দেয়। পরে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২১২ রান। তামিমের ৫৯, সাকিবের ৫৬ ছাড়াও শেষদিকে নাসিরের ৩৬ ও মাহমুদউল্লাহর ৩২ রানে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

মেন্ডিসের শতকে বাংলাদেশ মঙ্গলবার ব্যাকফুটে চলে যায়। থারাঙ্গা করে যান ৬৫ রান। ৩৫ ওভারের ভেতর এভাবে ২০০ রান তুলে ফেলে লঙ্কানরা। ওই দ্বিতীয় উইকেট জুটটিই বাংলাদেশের বেশি ক্ষতি করেছে। এই জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। সরাসরি থ্রো’তে থারাঙ্গাকে ফেরান।

পঁচিশতম ওভারের চতুর্থ বলটি ইয়র্কার মারতে চেয়েছিলেন মোস্তাফিজ। সেটি হাফভলি বানিয়ে ফিজের মাথার উপর দিয়ে মাঠের বাইরে পাঠান উপুল থারাঙ্গা। মোস্তাফিজের মুখে এমন হতাশা নামে, যা খুব একটা তার মাঝে দেখা যায় না। পরের বলটি করেন লেগ সাইডের অনেক বাইরে। সঙ্গে বিমার। আম্পায়ার নো ডাকেন। রানের জন্য ছোটেন থারাঙ্গা-মেন্ডিস। রিয়াদ বল ধরেই থারাঙ্গার (৬৫) দিকের স্টাম্প ভেঙে দেন।

এর আগে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। স্লোয়ার শর্ট বলে গুনাথিলাকা (৯) পুল করেছিলেন। ঠিকমতো ব্যাটে নিতে ব্যর্থ হন। কিপিং থেকে ফাইন লেগের দিকে অনেকটা দৌড়ে ঝাঁপানো ক্যাচ নেন মুশফিক।

বাংলাদেশি বোলারদের মধ্যে কেউ সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। সাকিব ১০ ওভারে ৫৯ রান খরচ করে কোন উইকেট পাননি। মাশরাফি ৫৫ রান দিয়ে এক উইকেট নিতে পেরেছেন। মিরাজও ১০ ওভার হাত ঘুরিয়ে এক উইকেট নিয়েছেন। খরচ করেছেন ৫০ রান। মোস্তাফিজ ৮ ওভারে ৬০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন তাসকিন। নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল এবং আসিলা গুনারত্নেকে ফেরান তিনি। ৮.৫ ওভার বল করে ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন  এই পেসার।

Tags: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
Previous Post

রূপালী ব্যাংকের সব সেবা অনলাইনে

Next Post

একনেকে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নসহ ১২ প্রকল্পের অনুমোদন

Next Post
ফাইল ছবি

একনেকে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নসহ ১২ প্রকল্পের অনুমোদন

তাসকিনের হাত ধরে পঞ্চম হ্যাটট্রিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT