চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের মিশনে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 11, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

এক ম্যাচ হাতে রেখেই তিন ওয়ানডের সিরিজ নিশ্চিত করার মিশনে মিরপুরে শুরুতে ব্যাট করছে বাংলাদেশ। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।

শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না এনেই দ্বিতীয় ওয়ানডের একাদশ সাজিয়েছে টাইগাররা। তবে ক্যারিবীয় দলে একটি পরিবর্তন এসেছে। কাইরন পাওয়েলের জায়গায় নেয়া হয়েছে চন্দরপল হেমরাজকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদিন হোম অব ক্রিকেটে টস করতে নেমেই দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়েছেন মাশরাফী। আগের ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে খেলে ফেলা টাইগার অধিনায়ক বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেয়ার রেকর্ড ছুঁয়েছেন। পাশে বসেছেন সাবেক সতীর্থ-অধিনায়ক হাবিবুল বাশারের।

২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত ৬৯টি ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন বর্তমানে নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার। মঙ্গলবারের ম্যাচটি লাল-সবুজদের অধিনায়ক হিসেবে মাশরাফীর ৬৯তম ওয়ানডে।

বাংলাদেশ দলের সেরা পাঁচ, তথা চার সিনিয়র সতীর্থকে নিয়ে এদিন আরও একটি মাইলফলকে বসেছেন মাশরাফী। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক নিজে; বাংলাদেশ ক্রিকেটের সোনালি সময়ের এ পঞ্চক কাঁধে কাঁধ মিলিয়ে টাইগার জার্সিতে এসকসঙ্গে ১০০ আন্তর্জাতিক ম্যাচে নামার কীর্তি গড়লেন। মিলল অন্যরকম এক সেঞ্চুরির মাইলফলক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তারা সকলেই একাদশে থাকায় একত্রে ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য গৌরবে নাম লেখালেন। অর্থাৎ, বাংলাদেশ দল এমন একশটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলল যাতে এই পাঁচ গুরুত্বপূর্ণ সদস্যই মাঠে নেমেছিলেন।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Tags: মাশরাফীলিড স্পোর্টস
Previous Post

অসুস্থ কাঙ্গালিনী সুফিয়ার পাশে প্রধানমন্ত্রী

Next Post

হাবিবুলের রেকর্ড ছুঁলেন মাশরাফী

Next Post

হাবিবুলের রেকর্ড ছুঁলেন মাশরাফী

নিয়ম অনুযায়ী এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে: খালেদা জিয়ার আইনজীবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT