চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজ ও ববি এনএসসি কোটায় বিসিবি পরিচালক মনোনীত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 অপরাহ্ন 29, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
সিরাজ ও ববি এনএসসি কোটায় বিসিবি পরিচালক মনোনীতের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটা থেকে মনোনীত হয়েছেন মো. এনায়েত হোসেন সিরাজ ও আহমেদ সাজ্জাদুল আলম (ববি)। ফলে ৩১ অক্টোবরের নির্বাচনের আগেই বিসিবি পরিচালক হয়ে গেলেন তারা। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির গত ৪ বছরের মেয়াদেও বোর্ড পরিচালক ছিলেন দুজনে।

প্রথম বিভাগ ক্রিকেট লিগের দল আজাদ স্পোর্টিং ক্লাব থেকে এনায়েত হোসেন সিরাজ এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল মিরপুর ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হন সাজ্জাদুল আলম। গতবার নাজমুল হাসান পাপন এনএসসি মনোনীত হয়ে বিসিবি পরিচালক হয়েছিলেন। পরে সর্বসম্মতভাবে বোর্ড সভাপতির আসনে বসেন তিনি।

বিসিবির পরিচালনা পরিষদ হবে ২৫ জনের। বিভিন্ন ক্যাটাগরি থেকে এনএসসি কোটাসহ ২২ জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক হিসেবে নিশ্চিত হয়েছেন। নির্বাচন হওয়ার কথা ঢাকা বিভাগ (দুটি পদ) এবং বরিশাল বিভাগের (একটি পদ)।

ঢাকা বিভাগের দুটি পরিচালক পদের জন্য নির্বাচন করছেন চার কাউন্সিলর। ঢাকা বিভাগ থেকে শেষ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন মুন্সীগঞ্জের কাউন্সিলর জুনায়েদ হোসেন।

নির্বাচন কমিশনার ওমর ফারুক জানিয়েছেন, ঢাকা বিভাগে চার ও বরিশাল বিভাগে দুজন প্রার্থী রয়েছে। একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বরিশাল বিভাগ থেকে একটি পরিচালক পদে মুখোমুখি হয়েছেন বোর্ডের সাবেক পরিচালক এম এ আউয়াল ভুলু ও আলমগীর হোসেন আলো। এরমধ্যে ভুলু নাজমুল হাসানের প্যানেলের।

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

জুটবর্গের সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর হলেন সোলায়মান সুখন

Next Post

খালেদা জিয়ার গাড়ি বহরের চাকার নিচে বিএনপি নেতা

Next Post
খালেদা জিয়া গাড়ির ভিতরে বসে, চারপাশে নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার গাড়ি বহরের চাকার নিচে বিএনপি নেতা

পুলিশের দেহিক মিলন বন্ধে আইন প্রণয়নের দাবি জানাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দায়িত্বরত পুলিশের দৈহিক মিলন বন্ধে আইন করার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT