চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিম রেজিস্ট্রেশনে আঙ্গুলের ছাপ একজনের, নম্বর আরেকজনের

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:38 অপরাহ্ন 29, জুন 2016
in তথ্যপ্রযুক্তি
A A

বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের সময় ফিঙ্গার প্রিন্ট জালিয়াতির মাধ্যমে অন্তত একশ’র বেশি সিম বিক্রির ঘটনার সন্ধান পেয়েছে পুলিশ।

পুলিশ ও বিটিআরসি বলছে, সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের অজান্তে তাদের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে অন্যের কাছে সিম বিক্রি হয়ে থাকতে পারে।

মাত্র কয়েকদিন আগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম বা রিমের পুনঃরেজিস্ট্রেশন করতে হয় গ্রাহকদের। আঙুলের ছাপ দিয়ে এ নিবন্ধনের সময় কোনো ধরনের জালিয়াতির সুযোগ নেই বলা হলেও শেষ পর্যন্ত প্রতারণার ঘটনা ঘটেছে।

তেজগাঁও জোনের মোহাম্মদপুর থানা পুলিশ একটি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে খোঁজ পান, একজন নারীর অজান্তে তার এনআইডি নম্বরে অন্যের সিম নিবন্ধন হয়েছে।

তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আপনি আঙ্গুলের ছাপ দেওয়ার পর মোবাইল নম্বরটা তারা ইনপুট দেয়। কিন্তু তারা আপনার নম্বর না দিয়ে তাদের কাছে সরবরাহকৃত অন্য নম্বর দেয়। এখন পর্যন্ত আমাদের তাই মনে হচ্ছে। তদন্তে আরও বিস্তারিত বেরিয়ে আসবে।

বিটিআরসি বলছে, কোন কোন বেসরকারি ফোন অপারেটরের অসাধু কর্মকর্তা বা ডিস্ট্রিবিউশন পয়েন্টে এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে।

বিটিআরসির পরিচালক লে. ক. মঈন আহমেদ বলেন, জননিরাপত্তা বিধান করার জন্য খুব বড় একটা মহতী উদ্যোগ নিয়েই কিন্তু কাজটা করা হয়েছে। এটা বিশাল একটি প্রজেক্ট। এই প্রজেক্টে যদি কোন জায়গায় রিভিজিট করার প্রয়োজন থাকে সেটা অবশ্যই করা হবে। সেক্ষেত্রে বিটিআরসি অবশ্যই কাজ করছে।

এ ঘটনায় একটি বেসরকারি কোম্পানির তিনজনকে আটক করেছে পুলিশ। আরো ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এককজনের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে, ৭ জুলাই সবাইকে তা জানিয়ে দেবে বিটিআরসি।

Tags: বায়োমেট্রিক
Previous Post

১৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে জাপান

Next Post

হকিংয়ের চোখে মানবজাতির দু’টি হুমকি

Next Post

হকিংয়ের চোখে মানবজাতির দু’টি হুমকি

হিরো আলমকে নিয়ে কেন ঠাট্টা-মশকরা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT