চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিভিল সোসাইটি ইজ নো চামচা’

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
4:04 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেছেন, সুশীল সমাজের কাজ সরকারের সমালোচনা করা, গৌরবগাথা প্রচার করা নয়। স্থানীয় সরকার ও এসডিজি নিয়ে আলোচনায় বিশেষজ্ঞরা বলছেন, এমপিরা স্থানীয় সরকারগুলোর উপরে জগদ্দল পাথরের মতো বসে থাকায় এগুলো কাগুজে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ব্র্যাক ও হাঙ্গার প্রজেক্ট।

সেমিনারে আলোচকরা বলেন, আর্থিক স্বাধীনতা না থাকায় বাংলাদেশের স্থানীয় সরকারগুলো কাগজে কলমে আছে কিন্তু কার্যকর নয়। তার উপর উপজেলা পরিষদের উপদেষ্টা করে রাখা হয়েছে সংসদ সদস্যদের।

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বলেন, ‘সংসদ সদস্যরা স্থানীয় সরকারের পক্ষে সুশীল সমাজের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এটি বেশ কার্যকর। বর্তমানে সুশীল সমাজ একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকার বলে, সুশীল সমাজ কেনো সরকারের সমালোচনা করে? তাদের আলোচনায় সরকারের গৌরবগাধা কোথায়?’

এর উত্তরে তিনি নিজেই বলেন, ‘সিভিল সোসাইটি ইজ নো ‘চামচা’। সুশীল সমাজের কাজই হলো সরকার কোথায় ভুল করছে এবং কীভাবে সেগুলো ঠিক করা যায় তা চিহ্নিত করা।’

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, স্থানীয় সরকার শক্তিশালীকরণে অনেক পরিকল্পনা আছে। কিন্তু তার সিকি ভাগও পূরণ হয়নি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন করতে হলে স্থানীয় সরকারের সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ ডামাডোলের মধ্যে আছে।… থানা প্ল্যান বুক আজ থেকে ৪০ বছর আগে হয়েছে। বার বার পরিকল্পনা করে করে আমরা শেষ। কিন্তু বাস্তবায়ন কিছুই হয় না। এটাই সবচেয়ে দুর্বল দিক।’

স্থানীয় সরকারগুলোর আয় ও অর্থ ব্যয়ে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে স্থানীয় পর্যায়ে উন্নয়নের নামে আর্থিক অপচয় বন্ধ করা সম্ভব নয়।

Tags: এসডিজিটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাস্থানীয় সরকার
Previous Post

কানাডায় উদীচীর বিজয় উদযাপন

Next Post

ইউটিউবে রিয়াজ মাহি’র প্রথম গান

Next Post

ইউটিউবে রিয়াজ মাহি’র প্রথম গান

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT