চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিন্ডিকেটের কারণে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে চালের দাম

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
6:39 অপরাহ্ন 09, অক্টোবর 2016
in বাংলাদেশ
A A
চাল আমদানী

চট্টগ্রাম পৌঁছেছে ভিয়েতনাম থেকে আনা চাল

রাজধানীর বাজারগুলোতে চিকন চালের পাশাপাশি মোটা চালের দাম কেজি প্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা। হঠাৎ চালের দাম বাড়ার কারণ ক্রেতারা বুঝতে না পারলেও খুচরা বিক্রেতারা মনে করছেন, সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বয়ং খাদ্যমন্ত্রী। তিনি বলেছেন, দেশে চালের কোনো ঘাটতি নেই। সরকারের চাল সংগ্রহে ব্যাঘাত সৃষ্টিকারী চালকল মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছেন তিনি।

ঈদের পর হঠাৎ করেই বাজারে বাড়তে শুরু করে চালের দাম।

চালের ব্যবসায়ী এবং ক্রেতারা জানান, মোটা চালের দাম বেশি বেড়েছে। ঈদের আগের থেকে এখন পর্যন্ত কেজিতে বেড়েছে ১০ টাকা। এর পেছনে সিন্ডিকেটের কারসাজি আছে। তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে চালের দাম কমানো সম্ভব।

দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। তারপরও চালের দাম কেন বাড়ছে তা জানতে চালকল মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দুপুরে সচিবালয়ে বৈঠক করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন,’ আমাদের গুদামে যে চাল আছে তাতে কোনো সংকট নেই। এবার অতিরিক্ত ২৪ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। যতোই সংকট সৃষ্টির চেষ্টা করা হোক না কেনো বাংলাদেশে ভারত থেকে চাল আমদানির শুল্ক কমানো হবে না,বহাল থাকবে।

এবার সরকারের বোরো চাল সংগ্রহের লক্ষ্য ৬ লাখ মেট্রিকটন। ১৫ অক্টোবরের মধ্যে এই টার্গেট অর্জনের কথা ছিলো। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ শতাংশ চাল সংগ্রহ কম সংগ্রহ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘ চুক্তি অনুযায়ী ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল আপনারা এখনো সরবরাহ করেন নাই। যদি কেউ চুক্তি ভঙ্গ করেন তাহলে তাকে ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হবে’।

হতদরিদ্রদের জন্য সরকারিভাবে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচি চলার সময়ই সাধারণ বাজারে বেড়েছে চালের দাম। গরিব মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য ১০ টাকা কেজির চাল বিতরণ কর্মসূচির পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় ওএমএস কার্যক্রমও চালু করতে যাচ্ছে সরকার।

 

Tags: খাদ্যমন্ত্রীচালের দাম
Previous Post

মাশরাফি ঝড়ে ইংলিশদের ২৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Next Post

তরুণদের প্রশিক্ষিত করতে আসছে ‘ইয়েস’ কর্মসূচি

Next Post

তরুণদের প্রশিক্ষিত করতে আসছে ‘ইয়েস’ কর্মসূচি

চাপের মধ্যে প্রত্যাশা পূরণ করলেন নাসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT