চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনে-জগতের পূর্ণিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 11, জুলাই 2020
in বিনোদন
A A
তিন তরুণী মহিলার ছবি, একে অন্যের পাশে দাঁড়িয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বই দশকে গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে যাদের আবির্ভাব, তাদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা পূর্ণিমা। সব চরিত্রে মানিয়ে যাওয়ার মতো গ্ল্যামারপূর্ণ নায়িকা সংকটের কালে যেন অমাবস্যার ঘোর অন্ধকার কাটিয়ে সিনে-জগতকে আলোকিত করলেন পূর্ণিমা।

১১ জুলাই এই চিত্রনায়িকার জন্মদিন। সংবাদ মাধ্যম থেকে শুরু করে ছোট ও বড় পর্দার তারকাশিল্পীরাও এদিনে সোশাল মিডিয়াতে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

পুরো নাম দিলারা হানিফ পূর্ণিমা। সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে তিনি নিজেকে সেরার তালিকায় নিয়ে গিয়েছেন ক্যারিয়ার শুরুর খুব অল্প সময়েই। তার মিষ্টি চেহারা ও হাসিতে জয় করে নিয়েছেন লক্ষ হৃদয়।

বাংলাদেশি অভিনেত্রী স্টেজে পারফর্ম করছেন, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে। তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। এরপর নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, হৃদয়ের কথা, ধোঁকা, শিকারি, স্বামী স্ত্রীর যুদ্ধ, মেঘের পরে মেঘ, টাকা, শাস্তি, মনের সাথে যুদ্ধ, আকাশ ছোঁয়া ভালোবাসা, পরাণ যায় জ্বলিয়া রে, মায়ের জন্য পাগল, ওরা আমাকে ভাল হতে দিল না সহ উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন। এমনকি এখনো ঈদ কিংবা উৎসব কেন্দ্রিক টেলিছবিতে তাকে দেখা যায়।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও একাধিক বার মেরিল প্রথম আলো পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

২০০৭ সালে পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে তিনি বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিলে কন্যা সন্তানের মা হন। মেয়ে হওয়ার পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় চলচ্চিত্রে অনিয়মিত হয়ে যান পূর্ণিমা। কিছুদিন ব্যস্ত থাকার পর টিভি নাটক ও বিজ্ঞাপনে তাকে দেখা যায়।

জনপ্রিয় অভিনেত্রী সেলেনা গোমেজের ছবি, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ সর্বশেষ ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নঈম ইমতিয়াজ নেয়ামুল এর সিনেমা ‘গাঙচিল’ এর শুটিংয়ে অংশ নিতে দেখা গেছে তাকে। নুজহাত ফিল্মস প্রযোজিত এই সিনেমাটিতে পূর্ণিমার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। ফেরদৌস-পূর্ণিমার ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন কলকাতার ঋতুপর্ণা সেন, আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান প্রমুখ।

‘গাঙচিল’ ছবিতে একজন সাংবাদিকের (সাগর) চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। আর পূর্ণিমা অভিনয় করবেন (মোহনা) এনজিও কর্মী হিসেবে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন, মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

Tags: টেলিফিল্মনাটকপূর্ণিমালিড বিনোদনসিনেমা
Previous Post

বাঙালির বিজ্ঞানমনস্কতা: প্রসঙ্গ করোনা

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৮১ হাজার ১২৯, মৃত ২৩০৫

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী করোনাভাইরাস সংক্রান্ত সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৮১ হাজার ১২৯, মৃত ২৩০৫

বাংলাদেশের আইসিইউ ইউনিটে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতালের বিছানা।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে আইসিইউ বেড খালি ১৫০টি, ঢাকায় ৩৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT