চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা-সিরিজে জমজমাট নভেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 03, নভেম্বর 2020
in বিনোদন
A A
নভেম্বরের জনপ্রিয় বাংলা সিনেমা ও সিরিজের ছবি, বিভিন্ন ধরণের গল্প ও চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সময়ে প্রেক্ষাগৃহের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠছে অনলাইনের বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মগুলো। বলিউড থেকে হলিউড, সব জায়গাতেই এখন স্ট্রিমিং প্লাটফর্মের জয়জয়কার!

নেটফিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, জি-৫, হটস্টার, টি-সিরিজ, এএলটি বালাজি সহ আরো বেশকিছু প্লাটফর্ম ইতোমধ্যে লাখ লাখ গ্রাহক তৈরী করেছে। আর এখানে ওয়েব সিরিজের পাশাপাশি মুক্তি পাচ্ছে সিনেমাও! চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি মাসে অনলাইন প্লাটফর্মগুলোতে আসছে কোন কোন বলিউড-হলিউড সিনেমা এবং ওয়েব সিরিজ:

খালি পিলি
আসছে ১২ নভেম্বর জি-৫ এ মুক্তি পেতে যাচ্ছে অনন্যা পাণ্ডে ও ঈশান খাট্টার অভিনীত সিনেমা ‘খালি পিলি’। পরিচালনা করছেন মকবুল খান এবং চিত্রনাট্য লিখেছেন এবং যশ কেশওয়ানি ও সীমা আগরওয়াল।

রাত বাকি হ্যায়
১৯৯০ সালের প্রেক্ষাপটে অতুল সত্যের জনপ্রিয় নাটক ‘বাল্যগুঞ্জে’র উপর নির্মিত হয়েছে ‘রাত বাকি হ্যায়’ ছবিটি। যার পরিচালনা করছেন অবিনাশ দাস এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম, অনুপ সনি ও রাহুল দেব। মূলত ‘প্রেম, প্রতারণা এবং প্রতিশোধ’ এর গল্প নিয়েই ছবিটি নির্মিত। আসছে ২০ নভেম্বর জি-৫ এ মুক্তি পাবে ছবিটি।

নকশালবাড়ি
জি-ফাইভে আসছে ২৮ নভেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে কুনাল কোহলি পরিচালিত অ্যাকশন-থ্রিলার ওয়েব সিরিজ ‘নকশালবাড়ি’। ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন রাজিব খান্দেলওয়াল, টিনা দত্ত, শ্রীজিতা দে, সত্যদীপ মিশ্র, শক্তি আনন্দ, আমির আলি সহ আরো বেশ কিছু অভিনেতা। আট পর্বের এই ওয়েব সিরিজটি দর্শকদের উপভোগ্য হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ইয়ং শেলদন সিজন ৪
এখন পর্যন্ত মুক্তি প্রাপ্ত এই ওয়েব সিরিজটির ৩টি সিজনই বেশ জনপ্রিয়তা পেয়েছে। ধারণা করা হচ্ছে এর চতুর্থ সিজনটিও দর্শকের মনে জায়গা করে নিবে। অ্যামাজন প্রাইম ভিডিওতে ওয়েব সিরিজটি মুক্তি পাবে আগামি ৬ নভেম্বর।

সুররাই পোট্রু
সুরিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা সুররাই পোট্রু ক্যাপ্টেন জি আর গোপীনাথের আত্মজীবনী ‘সিম্পলি ফ্লাই: অ্যা ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত। বইটিতে, গোপীনাথ স্বল্প মূল্যের এয়ারলাইন পরিষেবা চালু করার জন্য যে লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন তার বর্ণনাই পাওয়া যাবে। সুধা কঙ্গার পরিচালিত ছবিটিতে সুরিয়া, অপর্ণা বালামুরালী, মোহন বাবু এবং পরেশ রাওয়ালের মতো গুণী অভিনেতারা কাজ করেছেন। ছবিটি অনলাইন প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে আগামি ১২ নভেম্বর।

ছালাং
হানসাল মেহতা পরিচালিত ‘ছালাং’ ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও, নুসরাত ভারুচা, জিশান আইয়ুব সতীশ কৌশিক, ইলা অরুণ এবং সৌরভ শুক্লা। ছবিটি অনলাইন প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে আগামি ১৩ নভেম্বর।

আংকেল ফ্র্যাঙ্ক
অ্যালান বলের এলজিবিটিকিউ ‘আংকেল ফ্র্যাঙ্ক’ ড্রামাটিতে অভিনয় করেছেন পল বেতানি, সোফিয়া লিলিস, স্টিফেন রুট, মারগো মার্টিনডেল, স্টিভ জাহান, জুডি গ্রেয়ার এবং লইস স্মিথ। ড্রামাটি অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হবে ২৫ নভেম্বর।

বিচ্ছু কা খেল
দিব্যেন্দু শর্মা অভিনীত উত্তর প্রদেশের বানারাসকে প্রেক্ষাপট বানিয়ে ‘বিচ্ছু কা খেল’  নামক অপরাধ থ্রিলারটি নির্মিত হয়েছে। যেটি জি-ফাইভে মুক্তি পাবে আগামি ১৮ নভেম্বর।

ডার্ক সেভেন হোয়াইট
রাজনৈতিক হত্যার রহস্য নিয়ে হাই প্রোফাইল চাকরিতে থাকা সাত বন্ধুর গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘ডার্ক সেভেন হোয়াইট’। যেটি জি-৫ এ মুক্তি পাবে আগামি ২৪ নভেম্বর।

লক্ষ্মী
রাঘব লরেন্স পরিচালিত ছবিটির মূখ্য চরিত্র অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং কিয়ারা আদভানি। হরর-কমেডি ঘরনার এই ছবিটি মূলত তামিল হিট ছবি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক। যা আগামি ৯ নভেম্বর মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।

মিস ইন্ডিয়া 
তেলেগু ড্রামা ‘মিস ইন্ডিয়া’য় মূল চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। ওয়াই নরেন্দ্রনাথ পরিচালিত এই ড্রামাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামি ৪ নভেম্বর।

লুডু 
নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা অনুরাগ বসু পরিচালিত ‘লুডু’ ছবিটি এখন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রাজকুমার রাও, সানায়া মালহোত্রা, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, রোহিত সারাফ, আশা নেগি সহ আরো অনেকেই। এটি অনলাইনে মুক্তি পাবে আগামি ১২ নভেম্বর।

Tags: অভিষেক বচ্চনআদিত্য রায় কাপুরইলা অরুণনুসরাত ভারুচাপঙ্কজ ত্রিপাঠিফাতিমা সানা শেখরাজকুমার রাওরোহিত সারাফলিড বিনোদনসানায়া মালহোত্রা
Previous Post

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

Next Post

সিনেমায় আমেরিকান রাষ্ট্রনায়কদের গল্প

Next Post
আমেরিকান রাষ্ট্রনায়কদের জীবন ও ইতিহাসের উপর ভিত্তি করে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় আমেরিকান রাষ্ট্রনায়কদের গল্প

সাবরিনা হাস্যোজ্জ্বল মুখের ছবি, হাইকোর্টে জামিন না পাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টে জামিন পাননি সাবরিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT