চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা ও স্বামী নিয়ে যা বললেন কোয়েল মল্লিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2017
in বিনোদন
A A

নায়ক জিতের সঙ্গে জুটি বেঁধে ‘প্রেম করেছি, বেশ করেছি’ সিনেমায় অভিনয় করার প্রায় দেড় বছর পর পর্দায় আবার ফিরছেন ‘টালিউড কুইন’ কোয়েল মল্লিক। জনপ্রিয় নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় সিনেমায় ভিন্ন এক চরিত্রে ফিরছেন তিনি।বর্তমানে কোয়েল দার্জিলিং’এ শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখানেই শুটিংয়ের ফাঁকে কলকাতার অনলাইন পত্রিকা এবেলা.কমকে একান্ত একটি সাক্ষাতকার দিয়েছেন বহু সিনেমার হিট নায়িকা কোয়েল।

দেড় বছর পর আপনার ‘কামব্যাক ফিল্ম’, কামব্যাক করার জন্য এই ছবিটাই পছন্দ হল কেন?

কোয়েল মল্লিক: জানি না কেন লোকে বলছে এটা আমার কামব্যাক ফিল্ম।ছবি করার ব্যাপারে বরাবরই বেছে কাজ করি।বছরে খুব বেশি হলে তিনটি ছবি করি।কিন্তু অনেক বছর কাজ করার পর মনে হল, খিদেটা বড্ড বেড়ে গিয়েছে। দর্শক আরও কিছু এক্সপেক্ট করছে আমার থেকে।মাঝখানে যে ক’টা স্ক্রিপ্ট পেয়েছি, সবক’টা পড়েই মনে হয়েছিল এটা তো করে ফেলেছি! কিন্তু এই ফিল্মটা এমনই, যেখানে না বলার জায়গাই ছিল না। প্রথম কারণ, কৌশিক গঙ্গোপাধ্যায়। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর্স উই হ্যাভ ইন দি ইন্ডাস্ট্রি। দ্বিতীয় কারণ, আমার চরিত্রটা।

আপনার চরিত্র নিয়ে কিছু বলুন? 

কোয়েল মল্লিক: আমার চরিত্রের নাম রাই চ্যাটার্জী। বড় স্টার। কিন্তু সেই রাই একটা অফ-বিট ছবিতে সাধারণ গৃহবধূ মন্দিরার চরিত্র করছে। কৌশিকদা অবশ্য বলছেন, আমার সঙ্গে একটু একটু মিল আছে বলে আমাকে ভেবেই উনি স্ক্রিপ্ট’টা লিখেছেন। পড়তে পড়তে কিছু জায়গায় আমিও চমকে উঠেছি। কিন্তু ওইটুকুই, ব্যক্তিত্বের দিক থেকে রাই চ্যাটার্জীর সঙ্গে আমার কোনো মিল নেই।

এই মুহূর্তে নিজের ব্যক্তিত্বকে কীভাবে বর্ণনা করবেন?

কোয়েল মল্লিক: আমি এখন অনেকটা শান্ত। একেবারেই রাই চ্যাটার্জীর মতো নই। রাই খুব কাট থ্রোট। যেটা পছন্দ করবে না, মুখের উপর বলে দেবে। ওকে সব সময় বোঝাতে হবে, যে শি ইজ আ স্টার! খুব মুডি, আমি ওরকম বদমেজাজি নই।

গোটা ছবিতে ফিল্মস্টারদের ব্যক্তিগত জীবন রয়েছে, কোথাও কি আপনার জীবন দেখা যাবে?

কোয়েল মল্লিক: একজন পেশাদার স্টার যখন ক্যামেরার সামনে যায়, সে তখন অন্য মানুষ। আবার তার একটা ব্যক্তিগত জীবন রয়েছে। সেখানেও সে আলাদা মানুষ। আমার মনে হয়েছিল, দর্শক সব সময় স্টারদের বড় পর্দাতে দেখেন। কিন্তু ক্যামেরার বাইরে স্টাররা কীরকম, তারা কীভাবে জীবন কাটান, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন সেগুলো জানার উৎসাহ দর্শকের সব সময়েই থাকে। তারা তো কেবল বাইরে থেকে বানানো ছবিটাই দেখতে পান। এই ছবিটা সেই দিক থেকেও আলাদা।

আপনার ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের অনেক উৎসাহ আছে?

কোয়েল মল্লিক: জল্পনাগুলো আমার খুবই বোকা বোকা লাগে। ব্যক্তিগত সম্পর্ক বা জীবন নিয়ে আমি খুব সচেতন। কারণ সেগুলো নিয়ে মানুষ গুজব ছড়ায়। আর এই জিনিসটি  আমার কাছে রাবিশ ছাড়া আর কিছুই নয়। 

‘সুরিন্দর ফিল্মস’ আপনার ঘরের প্রোডাকশন, সুতরাং কাজ করার স্বাচ্ছন্দ্য-স্বাধীনতা নিশ্চয়ই বেশি?

কোয়েল মল্লিক: বাংলা ইন্ডাস্ট্রিতে যে ক’টা হাতেগোনা প্রযোজনা সংস্থা আছে, যারা নিয়মিত ভালো ছবি বানায়, তাদের মধ্যে ‘সুরিন্দর’ অন্যতম। এদের সঙ্গে আগেও বহু ছবি করেছি। ফলে কাজের ধারণটা আমার অজানা নয়।এখানে আমরা সকলেই ভীষণ প্রোফেশনাল। তারপর পার্সোনাল’টা তো পার্সোনাল। সেটা আমার আর রানের বাড়ির ভিতরের জীবন। এবং এটা আমরা দু’জনেই বজায় রাখি।

তাহলে রোমান্টিক ছবি থেকে কি এবার ধীরে ধীরে সরে আসবেন?

কোয়েল মল্লিক: এই ছবিটাও তো রোমান্টিক। একটা সমস্যা আছে এই কনসেপ্ট নিয়ে। মুম্বাইতে কিন্তু লোকে এভাবে ভাবে না। ওখানে দীপিকা পাড়ুকোন ‘চেন্নাই এক্সপ্রেস’ও করছে, ‘পিকু’ও করছে।আমার কাছে একটা জিনিস পরিষ্কার। যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই, সেভাবেই করব। এমন নয়, যে অন্যধারার ছবি এখন থেকে পেলেই করব। 

আপনি এই ব্যাপারে খুব নিশ্চিত যে আগামী প্রজন্ম আপনার কাজ পছন্দ করবে?

কোয়েল মল্লিক: আমাকে ঠাকুমা-পিসিমারা যেমন পছন্দ করেছেন, তেমন কম বয়সীরাও। কয়েকদিন আগেই একজন আমাকে বললেন, আমি চাই আমার মেয়ে বড় হয়ে তোমার মতো হোক। সেই জায়গা থেকে আমার মনে হয়, অভিনেতা হিসেবে আমার একটা দায়িত্ব থেকে যায়। কারণ লোকেরা আমাকে রোলমডেল হিসেবে দেখছে মানে, আমাকে ওই রোলটায় আগে ফিট করতে হবে। একই জায়গা থেকে আমি আমার এনজিও’র কাজগুলোও খুব সিরিয়াসভাবে করি। কারণ আমি সমাজের জন্য একটা কাজ করলে তার যা ইমপ্যাক্ট হয়, শুধুমাত্র সেই কারণেই এই কাজগুলো করে যাওয়া উচিত বলে মনে করি।

Tags: কোয়েল মল্লিকটালিউড
Previous Post

কুমিল্লা নাকি ময়নামতি: নামে আসে যায়

Next Post

বিদ্রোহীদের সঙ্গে আবার আলোচনায় বসছে সিরিয়ার সরকার

Next Post

বিদ্রোহীদের সঙ্গে আবার আলোচনায় বসছে সিরিয়ার সরকার

ব্রেক্সিটের বিরুদ্ধে জেগে উঠতে টনি ব্লেয়ারের ‘মিশন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT