চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় মোশাররফের আলোচিত পাঁচ চরিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 22, আগস্ট 2021
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার মোশাররফের পাঁচ চরিত্রের ছবি, বিভিন্ন সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কমলা রকেট’ সিনেমাটি মুক্তি সামনে রেখে বছর তিনেক আগে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে মোশাররফ করিম নিজের সম্পর্কে বলেছিলেন, ‘সৃষ্টিশীলতার বাজারে আমি এক অপচয়’। কথাটির ব্যাখ্যা করেছিলেন এভাবে, ‘প্রয়োজন আর কাজের চাপে জগৎ সংসারে অনেক কিছুই সেক্রিফাইস করতে হয় মানুষকে!’

সব ধরনের নাটকেই তার উপস্থিতি বহু দর্শককে ব্যথিত করে। অনেকে তাদের প্রিয় এই অভিনেতাকে নিয়ে অভিযোগের সুরে বলেন, ‘কেন তিনি বেছে বেছে ছোটপর্দার জন্য কাজ করেন না!’ তবে সাম্প্রতিক এই অবস্থার পরিবর্তন হচ্ছে। বেশকিছু গল্প প্রধান নাটকে এই অভিনেতাকে আবার দেখা গেছে। যেগুলো দর্শক হৃদয়ে দাগ ফেলতে সমর্থ হচ্ছে।

ছোটপর্দার গল্প নির্বাচন নিয়ে কেউ কেউ প্রিয় অভিনেতার সমালোচনা করলেও সে তুলনায় বড়পর্দায় তার গল্প নির্বাচন নিয়ে কখনোই কোনো অভিযোগ শোনা যায়নি। উল্টো সন্তুষ্টিই প্রকাশ করেছেন। তার অভিনীত প্রায় সব সিনেমা নিয়েই ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যায় সাধারণ দর্শকদের মধ্যেও!

গুণী এই অভিনেতার জন্মদিন শনিবার (২২ আগস্ট)। সাধারণ দর্শক থেকে নাটক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা এদিনে মোশাররফ করিমকে শুভেচ্ছা জানাচ্ছেন। তার কাজ নিয়ে কথা বলছেন। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় এই অভিনেতার আলোচিত পাঁচটি সিনেমার কথা থাকলো এখানে:

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার: মোস্তফা সরয়ার ফারুকীর প্রশংসিত সিনেমা ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। মনস্তাত্বিক এই সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র রুবা হককে ঘিরে আবর্তিত হলেও মুন্না চরিত্রে মোশাররফ করিমকে বড়পর্দায় প্রথমবার ভিন্নরকমভাবে আবিস্কার করে দর্শক।

টেলিভিশন: মোশাররফ করিম অভিনীত বড়পর্দার অন্যতম আলোচিত সিনেমা ‘টেলিভিশন’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই সিনেমাটি দেশ বিদেশের বেশকিছু আলোচিত চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়। মজনু চরিত্রে মোশাররফ করিমের দুর্দান্ত অভিনয় দর্শক মনে রাখবে বহুদিন।

অজ্ঞাতনামা: সমকালীন হল্পের অসাধারণ সিনেমা ‘অজ্ঞাতনামা’। তৌকীর আহমেদ পরিচালিত এই সিনেমাটি দেশে বিদেশের চলচ্চিত্র উৎসব ছাড়াও দর্শকের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করে। প্রবাস জীবনে যাওয়ার পথে সংগ্রামের কথা ছাড়াও তাদের জীবনের সুখ-দুঃখ, আনন্দ বেদনার চিত্রই ‘অজ্ঞাতনামা’। সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দারুণ অভিনয় করেছেন মোশাররফ করিম।

কমলা রকেট: ইমপ্রেস টেলিফিল্মের ‘অজ্ঞাতনামা’র মতো নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’ সিনেমাটিও দেশ বিদেশের বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে। পেয়েছে বহু সমালোচকের প্রশংসা। শ্রেণীচেতনার এই সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন দালালের চরিত্রে। স্বভাবতই এই চরিত্রটিতেও দুর্দান্ত করেছেন তিনি।

ডিকশনারি: নাটকের কারণে কলকাতায় তুমুল জনপ্রিয় মোশাররফ করিম। আছে তার ভক্ত অনুরাগীদের ভার্চুয়াল সংগঠন। আর ‘ডিকশনারি’র বদৌলতে কলকাতার লোকাল সিনেমায় পা রাখেন মোশাররফ করিম। ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমার মাধ্যমে সেখানকার চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছেও পৌঁছে যান গুণী এই অভিনেতা। মকর ক্রান্তি চরিত্রটি দেখে বহু সিনেবোদ্ধা প্রশংসা করেছেন মোশাররফ করিমের। অনেকে আগ্রহও প্রকাশ করেছেন তাকে নিয়ে কাজ করার।

Tags: অজ্ঞাতনামাকমলা রকেটটেলিভিশনডিকশনারিনাটকমোশাররফ করিমলিড বিনোদনসিনেমা
Previous Post

একদিনে ১৩’শ আগাম জামিন আবেদন

Next Post

করোনায় আরও ১৩৯ জনের ‍মৃত্যু

Next Post
বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ১৩৯ জনের ‍মৃত্যু

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পোস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT