চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার গানে নতুন জুটি ইমরান-সিঁথি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 19, অক্টোবর 2019
in বিনোদন
A A

বর্তমানে সিনেমার গান মানেই ইমরান মাহমুদুল! হালের বাংলা সিনেমার যতো হিট গান পাওয়া গেছে, সেখানেই চ্যানেল আই সেরা কণ্ঠের এই শিল্পীর দেখা মিলেছে। এবার জনপ্রিয় এই তারকা শিল্পীর সঙ্গে জুটি বেঁধে প্রথমবার প্লে-ব্যাক করলেন শিল্পী সিঁথি সাহা।

তাদের দ্বৈত কণ্ঠে প্রথমবার গান পেতে যাচ্ছে চলচ্চিত্রের দর্শক-শ্রোতা। নির্মাণাধীন ‘স্বপ্নবাজি’ ছবির জন্য গাইলেন ইমরান-সিঁথি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ইমরান-সিঁথি দুজনেই। শফিক তুহিনের লেখা এ গানটির টাইটেল ‘স্বপ্ন ছুঁয়ে তোর’, সুর-সংগীতায়োজন করেছেন শিল্পী ইমরান নিজেই।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘স্বপ্ন ছুঁয়ে তোর’ পুরোপুরি রোমান্টিক গান। সিঁথিও ভালো গেয়েছেন। আমার বিশ্বাস বড়পর্দায় গানটি যখন দর্শক দেখবেন, তখন তাদের কাছে ভালো লাগবে।

ইমরানের সঙ্গে প্লে-ব্যাক প্রসঙ্গে সিঁথি বলেন, ইমরানকে চিনি তার ক্যারিয়ার শুরু থেকে। এতোদিন একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। ‘স্বপ্নবাজি’র জন্য প্রথম একসাথে গানের সুযোগ এলো। একেবারে মিষ্টি সুরের। উপভোগ করার মতো গান। আশা করছি আগামীতে একসঙ্গে আমাদের আরও গান হবে।

দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে উপজীব্য করে তৈরি হচ্ছে ‘স্বপ্নবাজি’। পিএইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ ছবি প্রযোজক পিয়াল হোসাইন। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ইমরান আমার পছন্দের একজন শিল্পী। আর সিঁথির কণ্ঠ শুনে আমি মুগ্ধ। সেজন্য দুজনকে দিয়ে গান করালাম। ডিসেম্বর থেকে ‘স্বপ্নবাজি’র টানা শুটিং শুরু হবে। তার আগে গানগুলো তৈরি হচ্ছে।

শুটিং শুরুর আগে আরও শিল্পী স্বপ্নবাজি’র সঙ্গে যুক্ত হবেন বলে জানান প্রযোজক পিয়াল। রায়হান রাফী পরিচালিত ‘স্বপ্নবাজি’ হতে যাচ্ছে তারকাবহুল ছবি। ছবির বিভিন্ন চরিত্রে দেখা যাবে সিয়াম, মাহি, পিয়া জান্নাতুল, তানভীরকে। শাহজাহান সৌরভের চিত্রনাট্যে ‘স্বপ্নবাজি’ ছবিটি ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি দিতে চান প্রযোজক পিয়াল হোসাইন।

Tags: ইমরানতানভীরপিয়া জান্নাতুলমাহিরায়হান রাফীলিড বিনোদনসিঁথি সাহাসিয়ামস্বপ্নবাজি
Previous Post

মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চিলিতে সহিংসতা, জরুরি অবস্থা জারি

Next Post

নবনীতা চৌধুরীর নতুন গান

Next Post

নবনীতা চৌধুরীর নতুন গান

আকর্ষণীয় ও চমকপ্রদ প্রস্তাবে জঙ্গিবাদে ঝুঁকছে তরুণেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT