চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনিয়র শিল্পীদের নিয়মিত কাজে নেয়া হচ্ছে না কেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A
সুজাতা

আগের মত কাজের ব্যস্ততা নেই প্রবীণ অভিনেত্রী সুজাতা আজিমের। গেল পাঁচ বছর ধরে নেই শুটিং ব্যস্ততা, অনেকটা অবসরে দিন কাটছে তার। মাঝেমধ্যে দু-একটি ছবিতে কাজ করছেন, দেখা মিলছে নাটকেও। যার জন্য রোজগারও কমে গেছে গুণী এই শিল্পীর। অনেক সময় হিমশিম খেতে হয় সংসারের ঘানি টানতে।

শারীরিকভাবে এখনো বেশ সক্ষম রূপবান খ্যাত এই নায়িকা। সেজন্য সুজাতার মনের মধ্যে এখনও অভিনয়ের ক্ষুধা। তাই অভিনয়ে নিয়মিত নিয়ে ব্যস্ত থাকতে চান ৩০০ ছবির এই অভিনেত্রী। সুজাতা বলেন, একটা সময় প্রতিদিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিল। কিন্তু এখন সেই বয়সও নেই, সময়ও নেই। কিন্তু কাজ করার প্রবল ইচ্ছে আছে। শারীরিকভাবেও সুস্থ আমি। কাজে নিয়মিত হতে চাই।

চ্যানেল আই অনলাইনকে সুজাতা বলেন, কিছুদিন আগে ‘মন দেব মন নেব’ ছবির শুটিং করেছি। আর আনন্দ অশ্রু ছবির করছি মাত্র দুদিন। ১২ তারিখ থেকে আবার শুটিং। ছবিতে আমি মাহির দাদী। আর দু একটা নাটকে কাজ করছি। আগে যেমন সারামাস শুটিং নিয়ে ব্যস্ত থাকতাম, এখন সেই অবস্থা নেই। মাঝেমধ্যে শুটিং করি।

তিনি বলেন, নাটক, সিনেমা দুই মাধ্যমেই কাজ করতে চাই। সিনেমায় কাজ করলে একটু বেশি ভালো লাগে। কিন্তু যে ক্যারিয়ারে পার করে এসেছি, তাতে এখন এসেও ব্যস্ত থাকার কথা। শুধু আমি নই, আমার মত অনেক সিনিয়র শিল্পীদের কাজে নেয়া হচ্ছে না।

কেন নেয়া হচ্ছে না? আগে যারা সিনেমা নির্মাণ করতে অনেকে এখন সরে গেছেন। নতুনদের সঙ্গে আমার মতো সিনিয়রদের যোগাযোগ অনেক কম। অনেকের সঙ্গে পরিচয় নাই। তাছাড়া, সিনিয়রদের নিয়ে নির্মাতাদের ভাবনাও কম থাকে। নায়ক-নায়িকাদের ফোকাস করা হয় বেশি। আমার মনে হয় সেজন্য সিনিয়র শিল্পীদের নিয়মিত কাজে নেয়া হচ্ছে না- বললেন সুজাতা।

১৯৬৫ সালে ‘রূপবান’ ছবিটি মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা পান সুজাতা। ১৯৬৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ছিলেন শীর্ষ নায়িকাদের একজন। সুজাতা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘এতটুকু আশা’, ‘রাজাসন্ন্যাসী’,‘বড় বউ’, বশির ‘কাঞ্চন মালা’, ইবনে মিজানের ‘জরিনা সুন্দরী, ‘নাগিনীর প্রেম’,‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘টাকার খেলা’, ‘প্রতিনিধি’, ‘বদলা’,‘আলোর মিছিল’, ‘লালন শাহ’, ইবনে মিজান পরিচালিত ‘তিতুমীর’, ‘নাগিনীর প্রেম’, ‘আমির সওদাগর’, ‘ভেলুয়া সুন্দরী’, রাজ্জাক পরিচালিত ‘বেঈমান’, ‘আপনজন’, সুমিতাদির (দেবী) ‘মোমের আলো’, ‘মায়ার সংসার’, ‘আদর্শ ছাপাখানা’ ইত্যাদি।

Tags: নায়িকাসুজাতা
Previous Post

জিয়া পরিবারের দুর্নীতি প্রমাণিত: আওয়ামী লীগ

Next Post

বলিভিয়ায় বন্যা ও ভূমিধস, জরুরি অবস্থা জারি

Next Post

বলিভিয়ায় বন্যা ও ভূমিধস, জরুরি অবস্থা জারি

মনির খান

খালেদা জিয়ার রায় রাজনৈতিক প্রতিহিংসার: মনির খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT