চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যাকাণ্ড: ৪ পুলিশসহ ৭ জনকে রিমান্ডে নিয়েছে র‍্যাব

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:34 অপরাহ্ন 14, আগস্ট 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় বোনের দায়ের মামলায় চার পুলিশ সদস্যসহ সাতজনকে রিমান্ডে নিয়েছে র‌্যাব।

শুক্রবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা কারাগার থেকে র‍্যাব সদস্যদের একটি গাড়িবহর যোগে তাদেরকে নিয়ে যাওয়া হয় বলে জানান জেল সুপার মো. মোকাম্মেল হোসেন।

রিমান্ডে নেয়া ৪ পুলিশ সদস্য হলেন: কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়া।

এছাড়া অন্য ৩ জন পুলিশের দায়ের করা মামলার স্বাক্ষী। যাদের ঘটনায় জড়িত সন্দেহে গত সোমবার রাতে র‍্যাব গ্রেপ্তার করেছিল। এরা হলেন: টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

কারাগারের সংশ্লিষ্টরা জানিয়েছেন: বৃহস্পতিবার সকালেও এসব আসামীদের রিমান্ডে নিতে র‍্যাবের একটি গাড়িবহর কক্সবাজার জেলা কারাগারে এসেছিল। তবে শেষ পর্যন্ত আসামীদের ছাড়াই ফিরে যায়।

জেল সুপার মোকাম্মেল বলেন: শুক্রবার সকালে একটি গাড়িবহর কারাগারের পৌঁছানোর পরপরই অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রিমান্ড মঞ্জুর হওয়া আসামী ৪ পুলিশ সদস্য এবং ঘটনায় পুলিশের দায়ের মামলার ৩ জন স্বাক্ষীকে র‍্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

রিমান্ডে নেয়া পুলিশের ৪ সদস্যদের মধ্যে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শজ লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত নেই বলে জানান জেল সুপার।

তবে তাদেরও পরবর্তীতে রিমান্ডে নিয়ে র‍্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মোকাম্মেল হোসেন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশীর সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

গত ৬ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এসময় আদালত প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালকে ৭ দিনের রিমান্ড এবং অন্য ৪ পুলিশ সদস্যদের জেল গেইটে ২ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে মামলাটি তদন্তভার র‍্যাবকে দেয়া হয়।

পরবর্তীতে গত ৭ ও ৮ আগস্ট চার পুলিশ সদস্যকে দুইদিনের জিজ্ঞাসাবাদ শেষ করা হয়। পরে গত ৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ১২ আগস্ট আদেশের দিন ধার্য্য করেন।

অন্যদিকে ঘটনায় জড়িত সন্দেহে গত ৯ আগস্ট রাতে টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে পুলিশের দায়ের মামলার ৩ স্বাক্ষীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ১২ আগস্ট আদেশের দিন ধার্য্য করেন।

এ নিয়ে গত বুধবার (১২ আগস্ট) আদালত ৪ পুলিশ সদস্যসহ এ ৭ জন আসামীর প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।।

Tags: মেজর সিনহামেজর সিনহা মো. রাশেদ খানর‌্যাবসিনহাসিনহা হত্যা
Previous Post

মায়ের স্মৃতিরক্ষায় করোনা জয়ের পর প্রথমবার প্রকাশ্যে অমিতাভ

Next Post

সুশান্তের বোন লিখলেন ‘দুঃস্বপ্নের দুই মাস’!

Next Post
দুজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্তের বোন লিখলেন ‘দুঃস্বপ্নের দুই মাস’!

Three men in police uniforms and civilian attire in a tense scene. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT