চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহার বইয়ে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2018
in আদালত
A A
সিনহা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার প্রকাশিত বইয়ের মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, সবচেয়ে বড় কথা হলো, বিচারপতি সিনহা যা করছেন তাতে বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন। উনি প্রধান বিচারপতি থাকার সময় উনার সঙ্গে একই বেঞ্চে যারা বিচারকার্য পরিচালনা করেছেন তাদের সম্পর্কে কোন রকম কূট মন্তব্য করা বা নানা রকম বাজে কথা বলা খুবই অগ্রহণযোগ্য এবং এই কাজটা করে উনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সে সময় প্রধান বিচারপতি সিনহার সঙ্গে বেঞ্চের অন্য বিচারপতিরা কেন বসতে চাননি সেই কারণগুলো তো তিনি বলেননি? সেগুলো তিনি যদি উল্লেখ করেন তবে দুর্গন্ধ আরও ছড়াবে। সেগুলোতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই সরকারের আমলে অনেক বিচারপতি কাজ করে গেছেন (সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, মাহমুদুল আমীন চৌধুরী, মো. তাফাজ্জল ইসলাম, এবিএম খায়রুল হক, মো. মোজাম্মেল হোসেন) কাজ করে গেছেন। এদের কেউ তো সরকারের বিরুদ্ধে কোন অভিযোগ করেননি!

এস কে সিনহার প্রকাশিত বইয়ে আদালত অবমাননার মতো কোনো উপাদান আছে কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, সিনহার বইটিতে যদি কোন বর্তমান বিচারপতি সম্পর্কে কোন কথা বলা হয়ে থাকে এবং তারা (বিচারপতিরা) যদি মনে করেন, তবে তারাই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা ‘এ ব্রোকেন ড্রিম রুল অব ল হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ নামে বই প্রকাশের পর থেকে এর পক্ষে বিপক্ষে চলছে আলোচনা সমালোচনা।

Tags: সিনহাসেমি লিড
Previous Post

জাবিতে সবুজ বনায়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Next Post

ডিজিটাল অপরাধ প্রতিরোধে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতার প্রত্যাশা: তথ্য প্রযুক্তিমন্ত্রী

Next Post

ডিজিটাল অপরাধ প্রতিরোধে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতার প্রত্যাশা: তথ্য প্রযুক্তিমন্ত্রী

মায়ের কোলে চড়ে ঢাবি ভর্তি পরীক্ষায় পাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT