চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডন্সের কাছে ইবাদতের চাওয়া ‘১০ মিনিট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, একজন কোচ নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের জুটি ভাঙলে হাল ধরতে হতো বোলারদের। তাসকিন-মোস্তাফিজ-শরিফুলদের সে পরীক্ষায় পড়তে হয়নি। আফিফ-মিরাজই পেরেছেন বাংলাদেশকে জয়ের ঠিকানায় নিয়ে যেতে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের পেস ত্রয়ীকে ব্যাট হাতে নামতে হয়নি। তাই বলে স্বস্তিতে বসে থাকার সুযোগ নেই। এমনটা তো সবসময় হওয়ার নয়! তাইতো সাদা বলের ক্রিকেটে অভিষেকের আগেই নিজেকে প্রস্তুত করার মিশনে নামলেন ইবাদত হোসেন।

প্রয়োজনের সময়ে ব্যাট হাতেও যেন একটু হলেও অবদান রাখা যায় সে ভাবনায় এই পেসার সিডন্সের কাছে ১০ মিনিট চেয়েছিলেন। অস্ট্রেলিয়ান কোচ দিয়েছেন দিগুণ সময়। বৃহস্পতিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে পেস বল কীভাবে খেলতে হবে, ইবাদতকে সে টোটকা দিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ সিডন্স।
থ্রোয়ার রমজানের ১৪০ এর বেশি গতির বল ব্যাটে আনতে সিডন্সের পরামর্শ ছিল একটাই, সোজা ব্যাটে খেল। নইলে জোরে আসা বল ব্যাটেই লাগাতে পারবে না।

সিরিজ চলাকালীন অনুশীলনে প্রতিদিনই ইবাদতের জন্য ১০ মিনিট বরাদ্দ রাখবেন বাংলাদেশের ব্যাটিং কোচ সিডন্স। আবদার সাদরে গ্রহণ করায় খুশি ইবাদত। ব্যাটিং নিয়ে অনুশীলনে দুজন কথা বলেছেন অনেকক্ষণ। পরে ফিল্ডিং কোচ রাজিন সালেহ এসেও ইবাদতকে শ্যাডো করে অনেক কিছু বুঝিয়েছেন।

ইবাদত বলেন, ‘কালকের ম্যাচটাই যদি দেখেন, আফিফ-মিরাজের কেউ আউট হলে বোলারদের কিন্তু ব্যাট করে জেতাতে হতো। এমন চ্যালেঞ্জ ক্রিকেটে আসেই। সিডন্স আমাকে ১০ মিনিট করে সময় দেবে অনুশীলনে। আজ অবশ্য একটু বেশিই সময় দিয়েছে।’

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে সবচেয়ে কম ব্যাটিং জানা খেলোয়াড় ইবাদত। ১২ টেস্টে ১৮ ইনিংসে তার রান মাত্র ৮। টানা ১০ ইনিংসে রানের খাতা খুলতে না পারার বিরল রেকর্ডও আছে তার। নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ রান করে শুণ্যের গেরো থেকে বের হন।

এর মধ্যে অবশ্য ৭ ইনিংসই ছিলেন অপরাজিত। সবমিলিয়ে ক্যারিয়ারের এগার ইনিংসে ইবাদতের ব্যাটিংটা চোখে লাগার মতো-০, ০*, ০*, ০, ০, ০*, ০*, ০*, ০*, ০*, ৪! ৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটেও ইবাদতের ব্যাটিং পারফরম্যান্স হতাশ করবে সবাইকে। ১১ ম্যাচে সাতবার নেমে করেছেন ১৪ রান। ইবাদতের ব্যাটিং শেখা ‘জরুরি’ সেটি না বললেও চলছে।

Tags: আফিফইবাদতমিরাজলিড স্পোর্টসসিডন্স
Previous Post

করোনায় ক্লান্ত বিশ্ব কি যুদ্ধের ধাক্কা সামলাতে পারবে?

Next Post

১০ জনের নাম জমা দিতে বঙ্গভবনে সার্চ কমিটি

Next Post
বঙ্গভবনের সামনে সার্চ কমিটির সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ জনের নাম জমা দিতে বঙ্গভবনে সার্চ কমিটি

অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের কোচ হতে চান শেন ওয়ার্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT