চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনেও নাশকতার পরিকল্পনা ছিল: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
9:34 পূর্বাহ্ন 02, মে 2015
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ করে বলেছেন, আন্দোলনের নামে যেভাবে তিন মাস জ্বালাও-পোড়াও করেছিল একইভাবে সিটি নির্বাচনেও বিএনপি নাশকতার পরিকল্পনা করেছিল। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্কতায় সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ (শনিবার) বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরু ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে বিএনপি মাঠে যা করেছে নির্বাচনেও তা-ই করতে চেয়েছিল। নির্বাচনে প্রার্থী সমর্থন দিয়েও মাঠে ছিল না তারা। সিটি নির্বাচনে ভোটের দিন বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টরা কেন্দ্রেই যায়নি।

তিনি বলেন, কারচুপির অভিযোগে ভোটগ্রহণ শুরুর মাত্র তিন ঘণ্টার মধ্যে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।

এর পিছনে দলটির কোন খারাপ উদ্দেশ্য ছিল দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষ হত্যা করে, নাশকতা চালিয়ে সিটি কর্পোরেশন নির্বাচন বয়কট করার পরিকল্পনা করেছিল।

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী নিরাপত্তায় ছিল বলেই তারা (বিএনপি) লাশ ফেলতে পারেনি। এছাড়া ভোটের দিন সাধারণ মানুষও সজাগ ছিল।

শেখ হাসিনা আরও বলেন, প্রতিহিংসা মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না। বিকৃত মানসিকতার না হলে কেউ মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে না।

Tags: প্রধানমন্ত্রীবিএনপিশেখ হাসিনাসিটি নির্বাচন
Previous Post

রাজকন্যাকে দেখল বিশ্ব

Next Post

সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় নিহত ৫২

Next Post

সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় নিহত ৫২

তামিমের প্রশংসায় সৌরভ গাঙ্গুলীর টুইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT