চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে নেওয়া হল খালেদ মাহমুদকে

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
1:24 পূর্বাহ্ন 01, আগস্ট 2017
in স্পোর্টস
A A
খালেদ মাহমুদকে অ্যাম্বুলেন্সের কাছে নেয়া হচ্ছে

খালেদ মাহমুদকে অ্যাম্বুলেন্সের কাছে নেয়া হচ্ছে

‘চিন্তা করো না, দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবা’ -হাসপাতাল থেকে রওনা হওয়ার আগে খালেদ মাহমুদকে বলা বিসিবি সভাপতি নাজমুল হাসানের এই কথার জবাবে চোখ খুলে সুজন কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বললেন, ‘দোয়া করবেন।’

গুরুতর অসুস্থ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। সেখানে তাকে গ্লেনিয়াগ্লেস হাসপাতালে ভর্তি করা হবে।

সোমবার রাত ১১.৫০ মিনিটে সুজনকে ইউনাইটেড হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। তার কিছুপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সুজনের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন বিসিবির চিকিৎসক মনিরুল আমিন ও ক্রিকেট তারকার বড় ভাই। বিমানবন্দরের উদ্দেশ্যে হাসপাতাল ছাড়ার সময় সুজনের পাশে নিকটাত্মীয় ছাড়াও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ড পরিচালকদের অনেকেই উপস্থিত ছিলেন।

রোববার থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে থাকা এই সাবেক ক্রিকেটারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন। সোমবার দুপুরে হাসপাতালে সুজনকে দেখার পর নাজমুল হাসান পাপন বলেছিলেন রাতে তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।

খালেদ মাহমুদকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে

বোর্ড সভাপতি তখন বলেন, ‘গতকাল রাতে যখন ওর অবস্থা জেনেছি তখন কোনও সাড়াই দিচ্ছিল না। তবে সকালে অবস্থার উন্নতি হয়েছে। পুরোপুরি শঙ্কামুক্ত নয় সে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছি। আশা করছি তিন-চারদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে আগের সুজন ফিরে আসবে।’

তার আগে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘সোমবার সকালে সুজনের লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাকে আইসিইউতেই রাখা হয়। এমআরআই রিপোর্ট পাওয়ার পরই অবস্থাটা পুরোপুরি বোঝা যাবে।’ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই খালেদ মাহমুদকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খালেদ মাহমুদকে বিদায় জানাতে এসেছেন বিসিবি পরিচালক ও শুভানুধ্যায়ীরা

দুর্ঘটনার শুরু শনিবার মধ্যরাতে। নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে রাতেই সুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ৪৬ বছর বয়সী সুজন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

Tags: খালেদ মাহমুদ সুজন
Previous Post

খেপেছেন নেইমারের বাবা

Next Post

পবিত্র হজ পালনকে আন্তর্জাতিকীকরণের দাবি ‘যুদ্ধ ঘোষণার’ সমতূল্য: সৌদি

Next Post

পবিত্র হজ পালনকে আন্তর্জাতিকীকরণের দাবি ‘যুদ্ধ ঘোষণার’ সমতূল্য: সৌদি

১০ দিনেরও কম সময়ে চাকরি হারালেন ট্রাম্পের গণমাধ্যম প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT